
মো. খায়রুল ইসলাম হৃদয়/ আল আমিন:
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) সকাল ১১টায় মধ্য বাউশিয়া বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেয় ‘বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন’ এবং স্থানীয় বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বিক্ষোভে বক্তারা চেয়ারম্যান মিজানুর রহমানের বিরুদ্ধে ইউনিয়নের সাধারণ জনগণের সঙ্গে বৈষম্যমূলক আচরণ, রাজনৈতিক প্রতিপক্ষের উপর দমন-পীড়ন এবং নানা অনিয়মের অভিযোগ তোলেন।
তারা বলেন, ২০২৪ সালে আওয়ামী বিরোধী গণআন্দোলনের সময় মধ্য বাউসিয়ায় ছাত্রদের উপর হামলার নেতৃত্ব দেন চেয়ারম্যান মিজান। এছাড়াও, স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগও করেন বক্তারা।
বিক্ষোভে বক্তব্য রাখেন বাউসিয়া ইউনিয়ন বিএনপি নেতা মান্নান মিয়াজী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম মেম্বার ও মোঃ আশরাফুল আলম সবুজ, গজারিয়া উপজেলা শ্রমিক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, বাউসিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ হাবিব, বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের সদস্য জহিরুল ইসলাম এবং বাউসিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির হোসেন।
বক্তারা অবিলম্বে কোর্টের রায়ে সে নাকি পূর্নরায় পরিষদে বসবে,এটা বাউশিয়াবাসী মানবেনা। চেয়ারম্যান মিজানুর রহমানের বিরুদ্ধে প্রশাসনের কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তাঁকে সামাজিকভাবে বয়কটের আহ্বান জানান। বিক্ষোভ কর্মসূচিতে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে শতাধিক নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।