আমাদের আড়িয়াল বিল আক্তার বিন আমির আহমদ
আমাদের আড়িয়াল দেশ সেরা বিল, এইখানে বাস করে সাদা বক চিল!
ছোট- ছোট জোড় খালে সরপুঁটি কৈ, অহরহ ছুটাছুটি করে হৈচৈ।
কচি- কচি ধানচারা হাত নেড়ে কয়, বারবার এসো তবে নেই কোনো ভয়।