
নিজস্ব প্রতিবেদক:
শ্রীনগরে ইয়াবাসহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে শ্রীনগর থানা পুলিশ। ২৩ আগষ্ট রোজ শনিবার বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে উপজেলার পাটাভোগ ইউনিয়ন এর কামারখোলার সপ্ন ভিলা সংলগ্ন এলাকায়
শ্রীনগর থানার ওসির নির্দেশনায়, এস আই আব্দুল কাদের সঙ্গীয় ফোর্স সহ বিকেল ৫ টা ৪৫ এর দিকে ৬০পিছ ইয়াবা সহ ২ জনকে কে আটক করেছে থানা পুলিশ।
আটককৃত ব্যাক্তিরা হলেন ১। আমিনুল ইসলাম ওরফে আমিরুল (২৫), পিতাঃ দেলোয়ার হোসেন, গ্রামঃ আরধীপাড়া, থানাঃ শ্রীনগর, জেলাঃ মুন্সীগঞ্জ। ২। রোমান (২৩) পিতাঃ মৃত চানমিয়া সর্দার, গ্রামঃ সর্দার কান্দি, থানাঃ সদরপুর জেলাঃ ফরিদপুর।
এ বিষয়ে শ্রীনগর থানার এস আই আঃ কাদের বলেন, আটক ব্যাক্তিদের বিরুদ্ধে মামলা রুজু করে আগামীকাল আদালতে প্রেরণ করা হবে।