1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
লৌহজংয়ে যৌথ অভিযানে ইয়াবাসহ এক শিশু আটক - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

লৌহজংয়ে যৌথ অভিযানে ইয়াবাসহ এক শিশু আটক

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৬২ বার পঠিত
Remove term: লৌহজংয়ে যৌথ অভিযানে ইয়াবাসহ এক শিশু আটক লৌহজংয়ে যৌথ অভিযানে ইয়াবাসহ এক শিশু আটক
স্টাফ রিপোর্টার
লৌহজং উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ আইনের সংঘাতে জড়িত এক শিশুকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, লৌহজং থানার জিডি নং–১৭৬ (৫ই ফেব্রুয়ারি) এর ভিত্তিতে বৃহস্পতিবার  দুপুরে লৌহজং থানা পুলিশের একটি দল বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে যৌথ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে দুপুর আনুমানিক ১২টা ৪০ মিনিটে হলদিয়া খাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, লৌহজং থানাধীন গোয়াশীমান্ত্রা মনিপাড়ার মোহাম্মদ আলীর বাড়ির সামনে পাকা সড়কে কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
খবরটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে দুপুর ১টার দিকে সরকারি গাড়িযোগে ঘটনাস্থলে পৌঁছালে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে একজন দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় অভিযানকারী দল তাকে ধাওয়া করে আটক করে।
আটক ব্যক্তি আইনের সংঘাতে জড়িত শিশু জিহাদ (১৬)। সে পদ্মা সেতু (উত্তর) থানাধীন চন্দ্রের বাড়ি বাজার এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
উপস্থিত সাক্ষীদের সামনে আটক শিশুর দেহ তল্লাশি চালিয়ে তার পরিহিত প্যান্টের বাম পকেট থেকে মাদক বিক্রির নগদ ৫ হাজার টাকা এবং ডান পকেট থেকে নীল রঙের জিপার ব্যাগে রাখা হালকা কমলা রঙের ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ৩.৫ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ১০ হাজার ৫০০ টাকা।
ডিজিটাল পরিমাপক যন্ত্রের মাধ্যমে ওজন নিশ্চিত করে বিকেল সাড়ে ১টার দিকে দিনের আলোতে জব্দ তালিকা প্রস্তুত করা হয় এবং সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করা হয়।
জিজ্ঞাসাবাদে আটক শিশু তার পরিচয় স্বীকার করে এবং উদ্ধারকৃত ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যেই নিজের হেফাজতে রেখেছিল বলে সাক্ষীদের সামনে স্বীকারোক্তি দেয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় আইনের সংঘাতে জড়িত শিশুর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।
পরবর্তীতে সম্ভাব্য অন্যান্য মাদক উদ্ধারের লক্ষ্যে বিভিন্ন স্থানে অভিযান শেষে থানায় ফিরে এজাহার দায়ের করা হয়।
এ বিষয়ে লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মনিরুল ইসলাম জানায়, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং আইনের আওতায় এনে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর