
স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জ জেলার ৬নং আমলী আদালত কর্তৃক জারিকৃত গ্রেফতারি ওয়ারেন্টের ভিত্তিতে লৌহজং উপজেলার কনকসার ইউনিয়নের বটতলা এলাকা থেকে এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে লৌহজং থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২১ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে লৌহজং থানার উপ-পরিদর্শক (এসআই) নাদিম মুন্সীর নেতৃত্বে অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, সি.আর মামলা নং–৩৪৯/২০২৫ এর প্রেক্ষিতে বাংলাদেশ ফরম নং–৩৯০৫ (হাইকোর্ট ক্রিমিনাল প্রসেস ফরম নং–১২) অনুযায়ী ফৌজদারি কার্যবিধির ৭৫ ধারায় অভিযুক্তের বিরুদ্ধে গ্রেফতারি ওয়ারেন্ট জারি করা হয়। ওয়ারেন্টে সংশ্লিষ্ট মামলা নম্বর হিসেবে স্বাঃ ৮৫৯(৩)/২৫ উল্লেখ রয়েছে।
মামলার নথি অনুযায়ী গ্রেফতারকৃত আসামির নাম দোলা মিয়া (১)। তিনি লিটন মিয়ার পুত্র এবং তার ঠিকানা—গ্রাম: কনকসার, থানা: লৌহজং।
গ্রেফতারি ওয়ারেন্টে উল্লেখ করা হয়, অভিযুক্তের বিরুদ্ধে অপরাধের নালিশ প্রাপ্ত হওয়ায় আদালত তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। ওয়ারেন্টটি কার্যকর করার জন্য লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম -এর বরাবর নির্দেশ দেওয়া হয়।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করছে বলে জানা গেছে|