1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে মাদক ও অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেফতার - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে মাদক ও অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ২৫৪ বার পঠিত
লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে মাদক ও অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেফ

আবু নাসের খান।।

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দুই শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ মাদক ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন নুরুল আমিন বুলেট (৩৭) ও সুকুমার হাওলাদার (৩৮)। তারা লৌহজং উপজেলার মেদেনীমন্ডল ইউনিয়নের যশলদিয়া এলাকার কান্দিপাড়ার বাসিন্দা। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, তারা ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীন লৌহজং আর্মি ক্যাম্পের নেতৃত্বে শুক্রবার (৩১ জানুয়ারি) ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশলদিয়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে দুই সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি ৭.৬৫ মি.মি. টিটি-৩৩ অবৈধ পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, পাঁচ কেজি গাঁজা, ৫০ গ্রাম হেরোইন, ৫০ গ্রাম আফিম, ১৪ পিস ফেনসিডিল, আটটি মোবাইল ফোন, দুটি দেশীয় ধারালো অস্ত্র এবং মাদক বিক্রির নগদ ১৪ হাজার টাকা উদ্ধার করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী জানায়, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সহিংসতা, নাশকতা ও অপরাধমূলক কর্মকাণ্ড রোধে বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃতদের এবং উদ্ধারকৃত আলামত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লৌহজং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মুন্সীগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী বদ্ধপরিকর। সন্ত্রাস, নাশকতা ও অবৈধ মাদক ব্যবসার বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সাধারণ জনগণকে যেকোনো সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর