1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
Award of Excellence-2026 পেল প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

Award of Excellence-2026 পেল প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১৬০ বার পঠিত

 

আসিফ বাঁধনঃ
শিক্ষা ক্ষেত্রে গৌরবময় অর্জনের স্বীকৃতি হিসেবে প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ “Award of Excellence-2026” পদকে ভূষিত হয়েছে। তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহার, পাবলিক পরীক্ষায় ধারাবাহিক সাফল্য, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের বহুমাত্রিক বিকাশে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মুন্সিগঞ্জ জেলা প্রশাসন এ সম্মাননা প্রদান করে।

এক অনাড়ম্বর কিন্তু মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। তিনি প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহসহ সংশ্লিষ্ট শিক্ষক প্রতিনিধিদের হাতে “Award of Excellence-2026” পদক তুলে দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, প্রতিষ্ঠানের একাডেমিক কো-অর্ডিনেটর শিপলু মন্ডল, সহকারী অধ্যাপক আতাউর রহমান, সহকারী অধ্যাপক মোহাম্মদ বাহাউদ্দিন, কলেজ শাখার শিক্ষক প্রতিনিধি ড. মো. জাকির হোসেন, সিনিয়র শিক্ষক মুহাম্মদ সাইফুর রহমান, মুহাম্মদ সোহেল রানা, স্কুল শাখার শিক্ষক প্রতিনিধি মো. গিয়াসউদ্দিন অভিসহ অন্যান্য শিক্ষক ও অতিথিবৃন্দ।

জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী তাঁর বক্তব্যে বলেন, শুধুমাত্র একাডেমিক ফলাফলের ভিত্তিতে নয়, বরং শিক্ষার্থীদের সার্বিক বিকাশে প্রতিষ্ঠানের অসামান্য অবদান বিবেচনায় এ সম্মাননা প্রদান করা হয়েছে। তিনি বলেন, কো-কারিকুলার কার্যক্রমে সাফল্য, জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অর্জন, বিজ্ঞানভিত্তিক প্রকল্প উপস্থাপনা, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে সাফল্য এবং সৃজনশীল কার্যক্রম প্রতিষ্ঠানটির অনন্য বৈশিষ্ট্য।
তিনি আরও বলেন, আধুনিক, প্রযুক্তিনির্ভর ও গুণগত শিক্ষার পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে এ প্রতিষ্ঠান মুন্সিগঞ্জ জেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। জেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমবারের মতো এ ধরনের স্বীকৃতি প্রদান একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা ভবিষ্যতে অন্যান্য প্রতিষ্ঠানকেও আরও মানোন্নয়নে উৎসাহিত করবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে জেলা প্রশাসক প্রতিষ্ঠানটির অধ্যক্ষ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন, প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও এ সাফল্যের ধারা অব্যাহত রেখে শিক্ষা ক্ষেত্রে আরও নতুন উচ্চতায় পৌঁছাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর