
বিশেষ প্রতিনিধিঃ
বাংলার ঢোল শিল্পী গোষ্ঠীর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী-২০২৬ উপলক্ষে গুণীজন সম্মাননা পেয়েছেন মুন্সীগঞ্জ কালচারাল সোসাইটির সভাপতি ও অভিনেতা মো. সাগর হোসেন।
শুক্রবার (১০ জুলাই) রাজধানীর কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে বাংলার ঢোল শিল্পী গোষ্ঠীর আয়োজনে দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, গুণীজন সম্মাননা প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ও কণ্ঠশিল্পী শিরিন আক্তার বৃষ্টি।
অনুষ্ঠানে সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অভিনেতা মো. সাগর হোসেনকে গুণীজন সম্মাননা প্রদান করা হয়। এ সময় দেশের বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী ও সংগঠকরা উপস্থিত ছিলেন।
সম্মাননা প্রাপ্তির পর সাগর হোসেন আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ ধরনের স্বীকৃতি ভবিষ্যতে সাংস্কৃতিক অঙ্গনে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।