1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
মুন্সিগঞ্জে নতুন অধ্যায়: ধানের শীষের ক্লিন সুইপ - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

মুন্সিগঞ্জে নতুন অধ্যায়: ধানের শীষের ক্লিন সুইপ

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩০৬ বার পঠিত
মুন্সিগঞ্জে নতুন অধ্যায়: ধানের শীষের ক্লিন সুইপ
মুন্সিগঞ্জের ৩ টি আসনেই বিএনপি তাদের হারনো দূর্গ পুনরুদ্ধার করলো 
আবু নাসের খান লিমন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে মুন্সীগঞ্জের ৩ টি আসনেই বিএনপি প্রার্থী জয়ী হয়েছেন। এই জয়ের মাধ্যমেই মুন্সীগঞ্জের ৩ টি আসনেই বিএনপি তাদের হারনো দূর্গ পুনরুদ্ধার করলো।
দু একটি কেন্দ্রে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ছাড়া মুন্সীগঞ্জ জেলার নির্বাচনী এলাকায় শান্তিপূর্ন ভাবে নির্বাচনী কার্যক্রম শেষ হয়েছে। ভোটারদের মাঝে অনেক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে।
মুন্সীগঞ্জ জেলার ৬ টি উপজেলার ৩ টি আসন নিয়ে নির্বাচনী এলাকা গঠিত। এর মধ্যে মুন্সীগঞ্জ-১ আাসন নং ১৭১, শ্রীনগর-সিরাজদিখান উপজেলা, মুন্সীগঞ্জ-২ আসন নং ১৭২, লৌহজং-টঙ্গিবাড়ি উপজেলা ও মুন্সীগঞ্জ-৩ আসন নং ১৭৩ মুন্সীগঞ্জ সদর-গজাড়িয়া উপজেলা নিয়ে গঠিত।
১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন ও গনভোটে মুন্সীগঞ্জের ৩ টি আসনেই বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে জয় লাভ করেছেন।
সংসদীয় আসন নং ১৭১, মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনে (ধানের শীষ) প্রতীকে বিএনপি প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ ১,৬৭,৫৬২ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তিনি সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১ নং সদস্য। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী একেম ফখরুদ্দীন রাজী (দাড়িপাল্লা) প্রতীকে পেয়েছেন ১,০১৫৬৮ ভোট। অন্যান্য প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মমিন আলী (ফুটবল) প্রতীকে পেয়ছেন ৩০৬৭৮ ভোট, মো. আতিকুর রহমান খান (হাত পাখা) প্রতীকে ৯০৩৯ ভোট, আব্দুর রহমান (কাস্তে) প্রতীকে ৪৪৩ ভোট ও রোকেয়া আক্তার (আপেল) প্রতীকে ৩২০ ভোট পেয়েছেন।
এই আসনে মোট ভোটার সংখ্যা ছিলো ৫,৪৫,৫১৮ জন। পুরুষ ২,৮০,৭১৬ জন, নারী ২,৬৪,৮০২ জন ও তৃতীয় লিঙ্গ ভোটার ০১ জন। ২৮ টি ইউনিয়নে মোট ভোট কেন্দ্র ছিলো ১৭১ টি।
সংসদীয় আসন নং ১৭২, মুন্সীগঞ্জ-২ (লৌহজং–টঙ্গিবাড়ি) আসনে বিএনপি প্রার্থীর জয় হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় মনোনীত প্রার্থী বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ (ধানের শীষ) বিপুল ভোটে বিজয়ী হয়ে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন।
বেসরকারি ঘোষিত ফলাফল অনুযায়ী, তিনি মোট ১,২১,১৫৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের এনসিপি মনোনীত প্রার্থী মাজেদুল ইসলাম পেয়েছেন ৫৮,৫৭৩ ভোট। অন্যান্য প্রার্থীগন পেয়ছেন মো. নোমান মিয়া (লাঙ্গল) প্রতীকে ২,৮৫৭ ভোট, কেএম বিল্লাল হোসেন (হাত পাখা) প্রতীকে ১৩,৩৮৭ ভোট, ও আশিক মাহমুদ(চেয়ার) প্রতীকে ৬৫১ ভোট পেয়ছেন।
এই আসনে মোট ভোটার সংখ্যা ছিলো ৩,৭৮,৪৯২ জন। পুরুষ ১,৯৪,৭২০ জন, নারী  ১,৮৩,৭৭২ জন। ২৩ টি ইউনিয়নে মোট ভোট কেন্দ্র: ১৩১ টি।
সংসদীয় আসন নং ১৭৩, মুন্সীগঞ্জ-৩ (মুন্সীগঞ্জ সদর-গজাড়িয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কমিটির সমাজকল্যান বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতন (ধানের শীষ) প্রতীক নিয়ে জয় লাভ করেছেন।
বেসরকারি ভাবে ঘোষনা অনুযায়ী তার প্রাপ্ত ভোট ১,২৪,৬৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (ফুটবল) প্রতীকে মো. মহিউদ্দিন পেয়ছেন ৮৮,৯৩৬ ভোট। এ আসনে অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীগনের প্রাপ্ত ভোট সংখ্যা নুর হোসেন নুরানী (রিক্সা) প্রতীকে ৫৪,৪৫৬ ভোট, সুমন দেওয়ান (হাত পাখা) প্রতীকে ৬,৩৯২ ভোট, আরিফুজ্জামান (দিদার) লাঙল প্রতীকে ৮০৪ ভোট, শেখ মো. কামাল হেসেন (কাস্তে) প্রতীকে ৩০৪ ভোট, আনিছ মোল্লা (আনারস) প্রতীকে ২৯৪ ভোট ও শেখ মো. শিমুল (কোদাল) প্রতীকে ১৭৪ ভোট পেয়েছেন।
এই আসনে মোট ভোটার সংখ্যা ছিলো ৫,০৯,৪৬৭ জন। পরুষ ২,৬,৩০৭৫ জন, নারী ২,৪৬,৩৯০ জন ও তৃতীয় লিঙ্গ ভোটার ০২ জন। ১৭ টি ইউনিয়ন ও ২ টি পৌরসভা  নিয়ে গঠিত এই আসনে মোট ভোট কেন্দ্র ছিলো ১৭০ টি।
দু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া প্রতিটি কেন্দ্রেই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে, ফলাফল ঘোষণার পর ধানের শীষের সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।
এই বিজয়ের মাধ্যমে মুন্সীগঞ্জের ৩ টি আসনেই বিএনপি তাদের হারানো আসন পুনরায় ফিরে পেলো এবং নতুন নেতৃত্বের সূচনা করলো বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকগন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর