1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
লৌহজংয়ে গো খাদ্যের দাম বৃদ্ধি ! খামারিরা দিশেহারা - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

লৌহজংয়ে গো খাদ্যের দাম বৃদ্ধি ! খামারিরা দিশেহারা

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৫ বার পঠিত
লৌহজংয়ে গো খাদ্যের দাম বৃদ্ধি ! খামারিরা দিশেহারা
লৌহজংয়ে গো খাদ্যের দাম বৃদ্ধি ! খামারিরা দিশেহারা
আবু নাসের খান লিমন
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলাসহ সারা দেশে হঠাৎ করে গো খাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন ছোট ও মাঝারি খামারিরা। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় অনেক খামারিগন লোকসানের আশঙ্কা করছেন।
লৌহজং উপজেলার বৌলতলী ইউনিয়নের মাঝারি খামারি তাইজুল ইসলাম খান জানান, মাত্র ৪–৫ দিন আগেও গরুর খাদ্য ভুসির বস্তা প্রতি দাম ছিল ১ হাজার ৭০০ টাকা। বর্তমানে সেই একই বস্তা কিনতে গুনতে হচ্ছে ২ হাজার ১০০ থেকে ২ হাজার ২০০ টাকা।
এদিকে রিপন আলী ডেইরি ফার্মের মালিক রিপন আলী বলেন, খাদ্যের দাম বাড়ায় গরু পালন করা কঠিন হয়ে পড়ছে। দুধ ও গরুর বাজারদর সেই অনুযায়ী না বাড়ায় খামার পরিচালনা নিয়ে উদ্বেগে আছেন তারা।
গো খাদ্য বিক্রেতা রতন মোড়ল বলেন, প্রতি বছর এই সময় এলেই ভুসির দাম কিছুটা বাড়ে। বিশেষ করে কোরবানির পশু মোটাতাজাকরণের মৌসুম শুরু হলে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দেয়। সামনে দিনগুলোতে গো খাদ্যের দাম আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। তিনি আরও বলেন, “আমরা বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছি।”
খামারিরা দ্রুত বাজার মনিটরিং ও সিন্ডিকেট ভাঙতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র পোদ্দার বলেন, আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। কোথাও কোনো অনিয়ম দেখলে সাথে সাথে তাকে আইনের আওতায় আনা হবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর