
স্টাফ রিপোর্টার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে গজারিয়া উপজেলার ভোটগ্রহণ কারী কর্মকর্তাগণের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার গজারিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাচনী প্রশিক্ষন ইনস্টিটিউটের আয়োজনে প্রশিক্ষন কর্মশালাটি বাস্তবায়নে ছিল গজারিয়া উপজেলা প্রশাসন ও নির্বাচন কার্যালয়।
গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মাহমুদুল হাসানের সভাপতিত্ব কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রিটার্নিং কর্মকর্তা (মুন্সীগঞ্জ-১,২,৩ আসন) সৈয়দা নুরমহল আশরাফী।
বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মেনহাজুল আলম ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন। গজারিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে ূিনব্যাপী প্রশিক্ষন কর্মশালায় ৫৪ জন ভোটগ্রহনকারী কর্মকর্তা (প্রিসাইডিং অফিসার) প্রশিক্ষণ গ্রহন করবেন।