
নিজস্ব প্রতিবেদক:
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ব্রাহ্মণ পাইকশা এলাকা থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ১ লা সেপ্টেম্বর রোজ সোমবার সকাল আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কোলাপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ব্রাহ্মণ পাইকশা মীরবাড়ী গ্রামের রাস্তার পাশের জঙ্গলে মামুন কাজী (৭০) নামের এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।
নিহত মামুন কাজীর পিতা মৃত সুরুজ কাজী এবং মাতা মৃত খুকি বেগম। তার গ্রামের বাড়ি শ্রীনগরের ব্রাহ্মণ পাইকশা মীরবাড়ীতে।
খবর পেয়ে শ্রীনগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে শ্রীনগর থানা পুলিশ জানিয়েছে।