
মুন্সীগঞ্জে কার্টুনে ভেতর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি কাটুনের ভেতর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কবুতরখোলা এলাকায় সড়কের পাশে এ মরদেহটি পাওয়া যায়।
স্থানীয়রা জানান, সন্ধ্যার কিছুক্ষণ আগে তারা রাস্তার পাশে একটি কাটুন দেখতে পান। পরে কৌতূহলবশত খোলার পর নবজাতকের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাটুনের ভেতর থেকে এক নবজাতক ছেলের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটির বয়স এক থেকে দুই দিন হবে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি