
প্রার্থিতা ফিরে পেলেন ১০ দলের প্রার্থী মুন্সিগঞ্জ ৩আসনের এমপি পদ প্রার্থী মুফতি নুর হোসাইন নুরানী
নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে নিজের প্রার্থিতা ফিরে পেয়েছেন মুন্সিগঞ্জ-৩ আসনের বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুফতি নুর হোসাইন নুরানী। শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে নির্বাচন কমিশনে অনুষ্ঠিত শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
এর আগে গত ২ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় মামলার তথ্য গোপনের অভিযোগে মুফতি নুরানীর মনোনয়ন বাতিল ঘোষণা করেন মুন্সিগঞ্জ জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। ওই সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন।
শনিবার বিকেল সাড়ে তিনটায় নির্বাচন কমিশনে আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে কমিশন মুফতি নুরানীর পক্ষে রায় দেন এবং তাকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দেন।
প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করে মুফতি নুর হোসাইন নুরানী জানান, আইনি প্রক্রিয়ার মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বলেন, আমি এখন সম্পূর্ণভাবে নির্বাচনি মাঠে নামতে প্রস্তুত।
মুফতি নুরানীর প্রার্থিতা বহাল হওয়ায় মুন্সিগঞ্জ-৩ আসনের নির্বাচনি পরিস্থিতিতে নতুন গতি সঞ্চার হবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও ভোটাররা। জানা গেছে, তিনি জামায়াত-এনসিপি সমর্থিত ১০ দলীয় জোটের সমর্থনে নির্বাচনে অংশ নিতে পারেন।