1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
মুন্সিগঞ্জের গজারিয়ায় নির্বাচনী সংঘর্ষে ৭ জন আহত.  - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

মুন্সিগঞ্জের গজারিয়ায় নির্বাচনী সংঘর্ষে ৭ জন আহত. 

খায়রুল ইসলাম হৃদয়,গজারিয়া
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ১৬১ বার পঠিত
মুন্সিগঞ্জের গজারিয়ায় নির্বাচনী সংঘর্ষে ৭ জন আহত
 মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার সোনালী মার্কেট এলাকায় মুন্সীগঞ্জ ৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মো.মহিউদ্দিনের সমর্থকদের মিছিলে বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতন সমর্থকদের বাঁধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত সবাইকে নিজের সমর্থক বলে দাবি করেছে স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকাল পৌনে পাঁচটায় গজারিয়া ইউনিয়নের সোনালি মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা যায়।
আহতরা হলো, মামুন (৪৭), মানিক (৪২), আল আমিন (২৫), স্বপন সরকার (৫৫), বাবু ( ৪০), জয়নাল (৩৮)।
ঘটনার প্রত্যক্ষদর্শী নাজমুল হোসেন বলেন,শুক্রবার বিকাল পৌনে পাঁচটার দিকে আসন্ন সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ ৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মহিউদ্দিনের সমর্থনে আমরা একটি মিছিল বের করেছিলাম। মিছিলটি গজারিয়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে শুরু হয়ে গজারিয়া গার্লস স্কুল পার হয়ে সোনালী মার্কেট এলাকায় আসলে ২০/২৫ জন রতন সমর্থক লাঠিসোটা হাতে ওতর্কিতভাবে আমাদের ওপর হামলা চালায়। তাদের লাঠিপেটায় আমরা ছত্রভঙ্গ হয়ে যাই। আমাদের ৭/৮জন লোক আহত হয়েছে। আহতরা বিভিন্ন ফার্মেসি থেকে চিকিৎসা নিয়েছে।
বিষয়টি সম্পর্কে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন সমর্থক হুমায়ন খান বলেন, ন্যাকারজনক এই হামলার নিন্দা জানাই আমি। আমরা স্বতন্ত্র প্রার্থীর সমর্থক বিদায় আমাদের কি স্বাধীনভাবে প্রচার-প্রচারণা চালানোর অধিকার নেই? আমার কাছে আসা তথ্য অনুযায়ী আমাদের ৭ জন সমর্থক এই ঘটনায় আহত হয়েছে। আমরা প্রশাসনের কাছে এ ঘটনার সঠিক বিচার চাই।
বিষয়টি সম্পর্কে মুন্সীগঞ্জ ৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মো. মহিউদ্দিন বলেন,  আমার ৭/৮ জন কর্মী আহত হওয়ার খবর আমি পেয়েছি। জনগণের আকাঙ্ক্ষা পূরণে আমি নির্বাচনে প্রার্থী হয়েছি। আমার প্রতিপক্ষ বুঝতে পেরেছে মুন্সীগঞ্জ ৩ আসনে আমার জনসমর্থন অনেক বেশি তাই বাধ্য হয়ে তারা প্রথম থেকেই মারমুখো আচরণ করছে। আমি এই ঘটনায় নিন্দা জানাই এবং জড়িতদের শাস্তির দাবি করছি।
বিষয়টি সম্পর্কে বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতন বলেন,আমি আজকে মুন্সীগঞ্জ শহরে প্রচার প্রচারণায় ব্যস্ত ছিলাম। যারা এই কাজটি তারা খুব খারাপ কাজ করেছে। এর দায়ভার আমি কিংবা আমার দল নিবে না, যারা করেছে তাদেরকে এর দায়ভার নিতে হবে।
বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাসান আলী বলেন,এরকম একটি খবর আমরা পেয়েছি। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর