মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ধানের শীষ প্রতীকে নির্বাচনী প্রচারণা, ভোট প্রার্থনা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় কুমারভোগ ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এ নির্বাচনী প্রচারণা ও র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে ধানের শীষ প্রতীকের প্রার্থী এডভোকেট আব্দুস সালাম আজাদের পক্ষে বিএনপির নেতাকর্মীরা সাধারণ ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন।
নির্বাচনী প্রচারণাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আলআমিন খান। তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে ধানের শীষ প্রতীকে বিজয়ের কোনো বিকল্প নেই।
এছাড়াও বক্তব্য রাখেন কুমারভোগ ইউনিয়ন যুবদলের সভাপতি মজিবর রহমান খান (লাবলু), কুমারভোগ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আশফাকুর রহমান কল্লোল এবং লৌহজং থানা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য দেওয়ান আল আমিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন কুমারভোগ ইউনিয়ন ৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শালাম ঢালী, কুমারভোগ ইউনিয়ন সিনিয়র সহ-সভাপতি মোঃ বাবু বেপারী, সাবেক ছাত্র দলের ১ম যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মিলন ঢালী, সাবেক সাধারণ সম্পাদক অনন বেপারী, যুবদল সদস্য মাসুদ ঢালী,ছাত্র দলের সাবেক সহ-সভাপতি শেখ মামুন , যুবদলের সাংগঠনিক -সম্পাদক লাবু খান, যুবদলের সদস্য রফিক ভান্ডারী সহ কুমারভোগ ইউনিয়ন বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
নেতাকর্মীরা জানান, কুমারভোগ ইউনিয়নের সাধারণ মানুষ ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ এবং আসন্ন নির্বাচনে এডভোকেট আব্দুস সালাম আজাদ বিপুল ভোটে বিজয়ী হবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।