
সরকারি লৌহজং কলেজে একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রমে যুব রেড ক্রিসেন্টের সহযোগিতা
লৌহজংয়ে আজ রবিবার (০৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সরকারি লৌহজং কলেজে একাদশ শ্রেণীতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহযোগিতায় মাঠে কাজ করেছে যুব রেড ক্রিসেন্ট সোসাইটির লৌহজং ইউনিটের স্বেচ্ছাসেবকরা।
ভর্তি প্রক্রিয়ায় শিক্ষার্থীদের লাইন মেইনটেইন, ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য প্রদান, ব্যাংক রশিদ গ্রহণে সহায়তা, প্রাথমিক সেবা প্রদানসহ সার্বিক কার্যক্রমে সহযোগিতা করে স্বেচ্ছাসেবীরা।
প্রোগ্রামের সার্বিক পরিচালনায় ছিলেন যুব দলনেতা নাজনীন আক্তার। এছাড়াও দায়িত্ব পালন করেন দুর্যোগ ও মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের উপ-প্রধান মারজান হোসাইন সিয়াম, প্রধান মুস্তাকিম আহমেদ, সম্পদ সংরক্ষণ বিভাগের প্রধান মো. নয়ন বেপারীসহ উম্মে হানি, ইলমা, রিফাত, তাজবিন, মুন, উইমান, সুমাইয়া, নিকিতা, শ্রাবন, আল হাসান, মাহিম, ইয়ামিনসহ আরও অনেকে।
আয়োজকরা জানান, উপস্থিত স্বেচ্ছাসেবীদের আন্তরিক সহযোগিতায় ভর্তি কার্যক্রম নির্বিঘ্ন ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।