শারদীয় দূর্গা পূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২০সেপ্টেম্বর বেলা ১১টায় শ্রীনগর থানা অফিসার ইনচার্জ নাজমুল হুদা খান এর আয়োজনে শ্রীনগর থানায় এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন মোদক,সাধারণ সম্পাদক অধীরদত্ত,শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম,
জেলা যুবলীগের সহ সভাপতি ও উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান ঐক্য পরিষদের স্বপন রায়,কাজল দাস, ওসি তদন্ত আমিনুল ইসলাম, শ্রীনগর প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন টিপু,শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ আছলাম,সহ সভাপতি ফরহাদ হোসেন জনি,কার্যকরী সদস্য জাকির লস্কর,সহ
১৪ইউনিয়ন পূজা মন্ডপ কমিটির সভাপতি ও সম্পাদক বৃন্দ।