
শ্রীনগরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় বেকারী মালিক কে জরিমানা
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ধাইসার এলাকায় অভিযান চালিয়ে এক বেকারির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুর দুইটা থেকে তিনটা পর্যন্ত অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এসময় নিউ ঢাকা বেকারিতে মনিটরিং কালে দেখা গেছে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে কেক, পাউরুটি ও বিস্কুট তৈরি করা হচ্ছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটির মালিক মো. হবি মিয়াকে দেখা গেছে টাকা জরিমানা করা হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্য সম্মত প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য প্রস্তুত করার জন্য নির্দেশ দেয়া হয়। অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নাসরিন সুলতানা ও শ্রীনগর থানা পুলিশের একটি দল। এ ব্যাপারে আসিফ আল আজাদ জানান, আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।