1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
গজারিয়ায় স্বেচ্ছায়-সেবায় পথচারীদের যাতায়াতের রাস্তা মেরামত. - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

গজারিয়ায় স্বেচ্ছায়-সেবায় পথচারীদের যাতায়াতের রাস্তা মেরামত.

খায়রুল ইসলাম হৃদয়,গজারিয়া
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ৮১ বার পঠিত
গজারিয়ায় স্বেচ্ছায়-সেবায় পথচারীদের যাতায়াতের রাস্তা মেরামত.
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার
বড়ইকান্দি ভাটের চর হিলফুল ফুজুল যুব সংগঠন উদ্যোগে স্বেচ্ছাশ্রমে ১ কিলোমিটার রাস্তা সংস্কার ও
পরিষ্কার-পরিচ্ছন্ন  কাজ করেছেন। শুক্রবার সকাল ৮ টা
  হিলফুল ফুজুল যুব সংগঠন যুবকরা ইটের খোয়া ও সুড়কি ফেলে ভাঙাচোরা রাস্তায় সংস্কারের কাজ করেছেন।
শুক্রবার দিনব্যাপী গজারিয়া উপজেলা টেংগারচর ইউনিয়ন বিশদ্রোন ভাটেরচর এলাকায় হয়ে বড়ইকান্দি ভাটেরচর  এলাকা থেকে সড়কে এই কাজ করছেন তারা। স্থানীয় ইট ভাটাগুলো থেকে খোয়া ও সুড়কি কিনে জনসাধারণের চলাচলের সুবিধার্থে এসব কাজ স্বেচ্ছায় চালিয়ে যাচ্ছেন।
দীর্ঘদিন ধরে ওই রাস্তাটি চলাচলে অযোগ্য হলেও সংস্কারের ব্যবস্থা নেননি স্থানীয় প্রশাসন। বাধ্য হয়ে ওই সংগঠনের সদস্যরা নিজ উদ্যোগে কাজটি সম্পন্ন করার জন্য হাতে নিয়েছেন। এ সংগঠনের সদস্যরা দলবদ্ধভাবে মানুষের পাশে থাকবেন বলে অঙ্গীকার করে সংগঠন চালু করেছেন।
হিলফুল ফুজুল যুব সংগঠন সদস্য  এডভোকেট মনিরুজ্জামান সুমন জানান, ভাটেরচর  সড়কটির অধিকাংশ স্থানই খানাখন্দে ভরা। তবে আওলাদ হোসেনের বাড়ি থেকে জহির ফার্মেসী দোকান  পর্যন্ত খানাখন্দ বেশি হওয়ায় এ অংশে প্রায়ই ছোট ছোট যানবাহন দুর্ঘটনায় পড়ছে। তাই সাধারণ মানুষের কথা চিন্তা করে  এলাকার যুব সমাজ ব্যাক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার ও পরিস্কার পরিচ্ছন্ন কাজ করছেন।
সরেজমিনে  সড়কে গিয়ে দেখা গেছে, সড়কের একাধিক স্থানে খানাখন্দ সৃষ্টি হয়েছে। ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। টাওয়ার সংলগ্ন মোঃআবু তাহের এর বাড়ির থেকে মোঃফারুক মিযার বাড়ি পর্যন্ত সড়কের বেহাল দশা। স্থানীয়রা জানান, বড়ইকান্দি ভাটেরচর  সড়কের এ অংশটুকুতে প্রতিদিনই ছোট বড় দুর্ঘটনা ঘটছে। আর এতে অনেক মানুষ পঙ্গুত্ব বরণ করেছে।বাচ্চাদের স্কুল কলেজে যেতে দুর্ভোগে পরতে হয়।
স্থানীয়রা জানিয়েছেন,”যুবসমাজের এই চেষ্টায় সাময়িকভাবে হাঁটার সুযোগ তৈরি হলেও, স্থায়ী সমাধানের জন্য পাকা রাস্তার ব্যবস্থা করা জরুরি। সরকারি সহায়তা ছাড়া এটি সম্ভব নয়।”
গ্রামের মানুষ এখন একটাই দাবি জানাচ্ছেন, অতিদ্রুত আধুনিক ও টেকসই সড়ক ব্যবস্থা গড়ে তোলা হোক, যাতে তাদের যাতায়াতের ভোগান্তি দূর হয়।
এসময় উপস্থিত থেকে কাজ করেছেন আব্দুল জলিল মাস্টার, এডভোকেট খন্দকার মোঃ মনিরুজ্জামান সুমন, সাংবাদিক শাহাদাত হোসেন সাইমন,
 রমজান মোল্লা, সাদ্দাম হোসেন,মহিউদ্দিন  মোঃ জহিরুল ইসলাম ইঞ্জিনিয়ার আবুল হোসাইন বাবু   ইঞ্জিনিয়ার আবু তৈয়ব ইঞ্জিনিয়ার   তরিকুল  হাসান মোল্লা, মেহেদী হাসান, আবু তাহের , মোঃ সোলায়মান মোল্লা, মোহাম্মদ নাজমুল হোসেন,  মোঃ হেলাল উদ্দিন, সোহরাব হোসেন বাবু, হাসান খন্দকার, শ্যামল, পাপ্পু, সুমন, মুক্তার, সজিব মোল্লা, শামিম মোল্লা, সৈকত,জাহিদ,জনি প্রমুখ।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর