1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
শাহবাগে বিপিটির মানববন্ধন: আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

শাহবাগে বিপিটির মানববন্ধন: আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৪ বার পঠিত

শাহবাগে বিপিটির মানববন্ধন: আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি

গণহত্যা, রাষ্ট্রীয় কাঠামো ধ্বংস এবং দেশের সম্পদ বিদেশে পাচারের অভিযোগ তুলে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ পলিটিক্যাল থিংকারস (বিপিটি)।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় শাহবাগ জাতীয় যাদুঘর প্রাঙ্গণে বিপিটির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা এ দাবি জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার মো. নুর নবী।

প্রধান অতিথি ছিলেন ফেনীর সাবেক জেলা প্রশাসক, সরকারের সাবেক সচিব ও এবি পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি এ এফ এম সোলায়মান চৌধুরী। এছাড়া বক্তব্য দেন উপাধ্যক্ষ আবু সুফিয়ান, আইনজীবী শরীফ আহমেদ, অধ্যাপক গোলাম মোর্তজা, সহকারী অধ্যাপক রায়হান চৌধুরী, ডিবেট ফর বাংলাদেশের সাবেক সভাপতি মশিউর রহমান মিশন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, গণতন্ত্র, বাকস্বাধীনতা ও রাষ্ট্রীয় কাঠামো নষ্ট করার দায়ে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে বিচারের আওতায় আনা এবং দল হিসেবে নিষিদ্ধ করা প্রয়োজন। তারা বিভিন্ন সময়ের রাজনৈতিক সহিংসতা ও গণহত্যার ঘটনারও বিচার দাবি করেন।

অনুষ্ঠানে বিপিটি মিডিয়া সেলের সদস্য জাফর আহমেদ, রাজনীতিবিদ ও ব্যবসায়ী নুরম্বী টিপু, উপদেষ্টা জানে আলম সবুজ, ব্যবসায়ী ওমর ফারুক সোহাগ, ইঞ্জিনিয়ার আহসান উল্যাহ, ইঞ্জিনিয়ার শাহ জাহান ও দেলোয়ার হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর