
শ্রীনগরে জাকের পার্টির জনসভা ও র্যালী
শ্রীনগরে জাকের পার্টির জনসভা ও র্যালী
অনুষ্ঠিত হয়েছে।
৩০ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ৩ টার দিকে জাকের পার্টি ষোলঘর ইউনিয়ন শাখার আয়োজনে ছনবাড়ী আল্ আকসা মসজিদ সংলগ্ন এ জনসভা ও র্যালী অনুষ্ঠিত হয়।
মুন্সীগঞ্জ জেলা জাকের পার্টির ছাত্রফ্রন্ট এর সভাপতি তুষার আহমেদ কুতুব এর সঞ্চালনায়
এ তে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাকের পার্টির কেন্দ্রীয় মহাসচিব শামীম হায়দার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন জাকের পার্টি ইসলামী ঐক্যফ্রন্ট এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সারোয়ার মোহাম্মদ সানি, মুন্সীগঞ্জ ১(শ্রীনগর-সিরাজদিখান)
আসনের জাকের পার্টির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুন্সীগঞ্জ জেলা জাকের পার্টির সহ,- সভাপতি এস এম মহিউদ্দিন,
জাকের পার্টি মহিলা ফ্রন্ট এর শ্রীনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদিকা শাহিনুর খাতুন শীলা, ছাত্রীফ্রন্টের লিমা বেগম,
জাকের পার্টি ছাত্রীফ্রন্ট উপজেলা শাখার সভানেত্রী শারমিন শৈলী, জাকের পার্টি যুবফ্রন্ট মুন্সীগঞ্জ জেলার সভাপতি রুহুল আমিন, শ্রীনগর উপজেলা সভাপতি মোস্তফা শেখ, জাকের পার্টি যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট মুন্সীগঞ্জ জেলার যুগ্ন সাধারণ সম্পাদক রিয়েল খান, জাকের পার্টি ছাত্রফ্রন্ট শ্রীনগর সরকারি কলেজ শাখার সভাপতি মো: মোসলেম দেওয়ান প্রমুখ।