
নিখোঁজের ২মাস পর মৃত যুবক জীবিত উদ্ধার
বহুল আলোচিত-সমালোচিত নৌকা চোর সন্দেহে যে রোমান লোকচক্ষুর আড়ালে প্রায় ২ মাস নিখোঁজ ছিলো আজকে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জীবিত রোমানকে উদ্ধার করা হলো।
আজ ৪ নভেম্বর মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে ঢাকা পোস্তগোলা থেকে রোমানকে উদ্ধার করা হয়।
উদ্ধার করে রোমানকে শ্রীনগর থানা হেফাজতে রাখা হয়েছে।
উল্লেখ যে,গত দুমাস আগে নৌকা চোর সন্দেহে রোমানকে জিজ্ঞেস করার জন্য কানাইনগর তিন রাস্তার মোড়ে রোমানের বাড়ির পাশেই এক স্থানে ডেকে আনেন নৌকার মালিক ইব্রাহিম।রোমানের পুর্বের ঘটনা সামনে এনে সাধারণ জনগন নানান ভাবে জিজ্ঞাসাবাদ করতে থাকে।এক পর্যায়ে নৌকা চুরি করেনি অস্বীকৃতি জানালে উপস্থিত জনগণ ক্ষোভে প্রহার করলে অবেশেষে চুরিকৃত নৌকা শেখরনগর বিক্রি করেছে বলে রোমান জবানবন্দি দেয়।
এরপর সন্ধ্যার দিকে ঘটনাস্থলে রোমানকে নিয়ে যাওয়া হলে সুযোগ বুঝে রোমান পানিতে ঝাঁপ দেয়।সন্ধ্যার পর রাত ঘনিয়ে আসলে খুজে পাওয়া সম্ভব হয়নি বিধায় ইব্রাহিম সহ আরো কয়েকজন চলে আসে বাড়িতে। এরপর শুরু হয় নানা পরিস্থিতি।মামলা এবং গ্রেফতার। অবশ্য ইব্রাহীম বলেছিলেন নৌকা খুজতে গেলে সন্ধ্যার সময় রোমান সুস্থ অবস্থায় পানিতে ঝাঁপ দিয়েছে কিন্তু অনেকেই তা বিশ্বাস করেনি।
আসামী পক্ষ জীবন মরণের সন্ধিক্ষণে রাত দিন এক করে নিখোঁজ রোমানকে খোঁজতে-খোঁজতে আজ প্রায় ২মাস পর সবার চক্ষে মৃত রোমানকে জীবিত উদ্ধার করে শ্রীনগর থানা হেফাজতে।
এ বিষয়ে শ্রীনগর থানা অফিসার ইনচার্জ নাজমুল হুদা খান বলেন,রোমানকে উদ্ধার করে শ্রীনগর থানা হেফাজতে রাখা হয়েছে।আইনি কাজ শেষে তাকে কোর্টে প্রেরণ করা হবে।