1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
লৌহজংয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

লৌহজংয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন

আসাদউজ্জামান,লৌহজং
  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১৮৬ বার পঠিত
লৌহজংয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন
‘একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজংয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস।
লৌহজং উপজেলায় বুধবার (৮ই অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)-এর আয়োজনে আলোচনা সভা ও আনন্দ র‌্যালির আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদের মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
রিকের মুন্সীগঞ্জ জোনাল ম্যানেজার মো. তৌহিদুজ্জামান এর সভাপতিত্বে এবং উপজেলা প্রবীণ কল্যাণ সংঘের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক রোখসানা আখতার এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নেছার উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র পোদ্দার।
সার্বিক সহযোগিতায় ছিল লৌহজং ও টঙ্গীবাড়ি উপজেলার প্রবীণ কল্যাণ সংঘ। আলোচনায় অংশ নেন রিকের টঙ্গীবাড়ি এরিয়া ম্যানেজার মোয়াজ্জেম হোসেন, রিকের হলদিয়া শাখা ব্যবস্থাপক মাহিদুল ইসলাম, প্রোগ্রাম অফিসার জয় সরকার, টঙ্গীবাড়ি উপজেলা প্রবীণ কল্যাণ সংঘের সভাপতি আবদুর রহমান খান, রিক লৌহজং উপজেলা প্রবীণ সংঘের সহসভাপতি শেখ মো. কুতুবউদ্দিন এবং সাধারণ সম্পাদক আজাহার হোসেন ঢালী।
সভায় বক্তারা প্রবীণদের কল্যাণে তিন দফা দাবি তুলে ধরেন ১.প্রবীণ কল্যাণ সংঘের রেজিস্ট্রেশনের অনুমোদন প্রদান,২. উপজেলা পর্যায়ে সংঘের স্থায়ী কার্যালয়ের জন্য জায়গা বরাদ্দ,৩.এবং প্রবীণ ভাতার সংখ্যা ও পরিমাণ বৃদ্ধি।
বক্তাদের দাবির পরিপ্রেক্ষিতে ইউএনও মো. নেছার উদ্দিন পুরনো থানা ভবনকে প্রবীণ কল্যাণ সংঘের কার্যালয় হিসেবে ব্যবহারের ঘোষণা দেন। তিনি আরও জানান, প্রবীণরা ওষুধ কেনা বা চিকিৎসা সংক্রান্ত আর্থিক সমস্যায় পড়লে সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
অনুষ্ঠানে উপস্থিত প্রবীণরা এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের কাছে প্রবীণবান্ধব নীতি বাস্তবায়নের আহ্বান জানান।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর