
শ্রীনগরে সি পি এইচ ডি র পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে খাতা ও কলম বিতরণ
শ্রীনগরে সি পি এইচ ডি (Citizen Programme For Human Development – (CPHD) এর প্রতিষ্ঠাতা তরুণ অর্থনীতিবীদ ড. সায়েম আমীর ফয়সল এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে খাতা ও কলম বিতরণ করা হয়েছে।
জাকের পার্টি ছাত্রফ্রন্ট শ্রীনগর উপজেলা শাখার আয়োজনে ০৯ অক্টোবর বৃহস্পতিবার উপজেলার কুকুটিয়া ইউনিয়ন এ বেলা ১২ টায় কুকুটিয়া কমলাকান্ত উচ্চ বিদ্যালয়ে,১:১০এ কুকুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও ঝাপুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ৬শতাধিক শিক্ষার্থীদের মাঝে এ খাতা ও কলম বিতরণ করা হয়।

কুকুটিয়ায় সি পি এইচ ডি র পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে খাতা ও কলম বিতরণ
এ সময় উপস্থিত থেকে খাতা ও কলম বিতরণ করেন জাকের পার্টির মুন্সীগঞ্জ জেলা পশ্চিম এর সভাপতি তুষার আহমেদ কুতুব, বিশেষ অতিথি মো: জামাল শেখ বিশিষ্ট সমাজ সেবক,
আরো উপস্থিত ছিলেন জাকের পার্টি ছাত্র ফ্রন্ট শ্রীনগর উপজেলার সভাপতি সম্রাট খান, উপজেলা মহিলা ফ্রন্ট এর সদস্য হাসিনা বেগম জাকের পার্টি ছাত্র ফ্রন্ট শ্রীনগর উপজেলার সাধারণ সম্পাদক মো: সিফাতুল ইসলাম রাফি ফরাজি , তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফয়সাল আহমেদ ইয়ামিন, শ্রীনগর সরকারি কলেজ শাখা ছাত্রফ্রন্টের সভাপতি মো: মোসলেম দেওয়ান, মো: আফজাল শেখ, দেলোয়ার শেখ, আবুল বেপারী, মো: হযরত। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
এবিষয়ে জাকের পার্টির মুন্সীগঞ্জ জেলা পশ্চিম এর সভাপতি তুষার আহমেদ কুতুব বলেন” কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমাদের এ সেবা কার্যক্রম সব সময় অব্যাহত থাকবে ও সামাজিক কাজে জাকের পার্টির সবসময় থাকবে।