1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
অগ্নিনিরাপত্তা জনসচেতনতা বাড়াতে ফায়ার সার্ভিসের বিশেষ উদ্যোগ. - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

অগ্নিনিরাপত্তা জনসচেতনতা বাড়াতে ফায়ার সার্ভিসের বিশেষ উদ্যোগ.

খায়রুল ইসলাম হৃদয়,গজারিয়া
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৮৯ বার পঠিত
অগ্নিনিরাপত্তা জনসচেতনতা বাড়াতে ফায়ার সার্ভিসের বিশেষ উদ্যোগ
মুন্সিগঞ্জের গজারিয়ায়  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গণসংযোগ কর্মসূচি অগ্নিকাণ্ড ও দুর্যোগ মোকাবিলায় জনগণের সচেতনতা বৃদ্ধি করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ঢাকা বিভাগের পক্ষ থেকে আজ ভবের চর ওয়াজির আলী উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গণে  একটি বিশেষ গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।জনবহুল এলাকায় অগ্নিনিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ভবেরচর এলাকায় এই কর্মসূচি পালিত হয়।এই কর্মসূচিতে ফায়ার সার্ভিসের মোঃ ওসমান গনি উপ সহকারী পরিচালক জোন-জোন-২ মহোদয় এবং মোঃ ফিরোজ মিয়া, স্টেশন অফিসার গজারিয়া ফায়ার ষ্টেশন ,এবং গজারিয়া ফায়ার সার্ভিসের লিডার,ড্রাইভার ওস্থানীয় ফায়ার স্টেশনের কর্মীরা উপস্থিত ছিলেন এবং জনসাধারণকে অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ বিষয়ক ব্যবহারিক ধারণা দেন।
কর্মসূচি চলাকালীন, উপসহকারী পরিচালক মো: ওসমান গনি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, “অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা প্রতিরোধের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া এবং প্রাথমিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি। শুধুমাত্র ফায়ার সার্ভিসের উপর নির্ভর না করে, প্রতিটি নাগরিককে নিজস্ব সুরক্ষার দায়িত্ব নিতে হবে।” তিনি অগ্নি নির্বাপক যন্ত্রের সঠিক ব্যবহার এবং জরুরি অবস্থায় নিরাপদে স্থানান্তরের পদ্ধতি সম্পর্কে গুরুত্বারোপ করেন।
গণসংযোগের মাধ্যমে ফায়ার সার্ভিসের কর্মীরা জনসমক্ষে অগ্নিনির্বাপণের বিভিন্ন সরঞ্জাম প্রদর্শন করেন। তারা হাতে-কলমে দেখান—* বাড়ির বা দোকানের গ্যাস লিক হলে করণীয়।* শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুন দ্রুত নেভানোর কৌশল।* ভূমিকম্প বা অন্য কোনো দুর্যোগের সময় আত্মরক্ষা ও অন্যদের সাহায্যে এগিয়ে আসার পদ্ধতি।* জরুরি অবস্থার জন্য ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২ এবং জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ সম্পর্কে অবগত করা হয়।স্টেশন অফিসার সঞ্জয় খান জানান, এই ধরনের জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনসাধারণ অগ্নিঝুঁকি কমাতে আরও বেশি সজাগ হবেন।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এই উদ্যোগকে এলাকার সাধারণ মানুষ এবং ব্যবসায়ী মহল অত্যন্ত স্বাগত জানিয়েছে। তারা আশা প্রকাশ করে, ভবিষ্যতে এই ধরনের কর্মসূচি স্থানীয়ভাবে অগ্নি-সম্পর্কিত ঝুঁকি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর