1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
তারেক রহমানের ৩১ দফা নিয়ে শ্রীনগরের পথে-প্রান্তরে ফরহাদ - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

তারেক রহমানের ৩১ দফা নিয়ে শ্রীনগরের পথে-প্রান্তরে ফরহাদ

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ২৫৫ বার পঠিত
তারেক রহমানের ৩১ দফা নিয়ে শ্রীনগরের পথে-প্রান্তরে বিএনপির ফরহাদ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচিকে তৃণমূলের দোরগোড়ায় পৌঁছে দিতে মুন্সীগঞ্জের শ্রীনগরে ব্যাপক গণসংযোগ করেছে বিএনপি। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ ফরহাদ হোসেনের নেতৃত্বে এই কর্মসূচিতে সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে।

রবিবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে শ্রীনগরের জমজম টাওয়ারের সামনে থেকে এই কর্মসূচি শুরু হয়। এরপর শ্রীনগর সরকারি কলেজ রোড হয়ে শ্রীনগর বাজারের দোকানদার, সাধারণ পথচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে তারেক রহমানের ৩১ দফার লিফলেট তুলে দেন নেতাকর্মীরা। গণসংযোগ শেষে শ্রীনগর বাজার যুবদল অফিসের সামনে একটি পথসভায় মিলিত হন তারা।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন বলেন, “আমরা আজ তারেক রহমানের ৩১ দফা দেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে আপনাদের কাছে এসেছি। ২০২৩ সালেই তারেক রহমান উপলব্ধি করেছিলেন যে, দেশের রাষ্ট্রকাঠামোতে সংস্কার আনা জরুরি। সেই লক্ষ্যেই তিনি বিভিন্ন দলের সাথে আলোচনা করে যুগোপযোগী এই ৩১ দফা প্রণয়ন করেন।”

তিনি আরও বলেন, “আনন্দের বিষয় হলো, গত ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, তাদের সংস্কার প্রস্তাবে আমাদের এই ৩১ দফারই সর্বোচ্চ প্রতিফলন ঘটেছে। আমরা আশা করি, বর্তমান সরকার যদি এই ৩১ দফা অনুসরণ করে, তবে তা বাংলাদেশের জন্য একটি যুগান্তকারী সংস্কার হবে এবং এই সংস্কারের ভিত্তিতেই আগামী ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে।”

নির্বাচনের তারিখ ঘোষণার জন্য বর্তমান সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “আমরা এই সরকারকে ধন্যবাদ জানাই যে, তারা তাদের ওয়াদা অনুযায়ী ফেব্রুয়ারিতেই নির্বাচন ঘোষণা করেছেন।”

এসময় কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান অয়ন, শ্রীনগর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক লিমন মোড়ল, স্বেচ্ছাসেবক দল নেতা হৃদয় মোড়ল যুবদলের মোঃ রিজু শেখ, শ্রীনগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ আমিনসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর