
শ্রীনগরে জাকের পার্টির জনসভা ও র্যালী
শ্রীনগরে জাকের পার্টির জনসভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। ১৫ ই অক্টোবর বুধবার বেলা ৩ টার দিকে জাকের পার্টি হাঁসাড়া ইউনিয়ন শাখার আয়োজনে হাঁসাড়া মৎস আরৎ সংলগ্ন এ জনসভা ও র্যালী অনুষ্ঠিত হয়।
মুন্সীগঞ্জ জেলা জাকের পার্টি ছাত্রফ্রন্ট এর সভাপতি তুষার আহমেদ কুতুব এর সঞ্চালনায় এ তে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন জাকের পার্টি ইসলামী ঐক্য ফ্রন্ট এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও মুন্সীগঞ্জ ১আসনে জাকের পার্টির মনোনীত প্রার্থী সারোয়ার মোহাম্মদ সানি
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা জাকের পার্টির প্রচার সম্পাদক নজরুল ইসলাম, মুন্সীগঞ্জ জেলা জাকের পার্টির সহ,-সভাপতি এস এম মহিউদ্দিন, জাকের পার্টি মহিলা ফ্রন্ট এর শ্রীনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদিকা শাহিনুর খাতুন শীলা, ছাত্রী ফ্রন্টের লিমা আক্তার, জাকের পার্টি ছাত্রী ফ্রন্ট উপজেলা শাখার সভানেত্রী শারমিন শৈলী, জাকের পার্টি যুব ফ্রন্ট মুন্সীগঞ্জ জেলার সভাপতি রুহুল আমিন, শ্রীনগর উপজেলা সভাপতি মোস্তফা শেখ, জাকের পার্টি যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট মুন্সীগঞ্জ জেলার সহ – সভাপতি মো: মোশারফ হোসেন, জাকের পার্টি ছাত্র ফ্রন্ট শ্রীনগর সরকারি কলেজ শাখার সভাপতি মো: মোসলেম দেওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।