
গজারিয়ায় চুরি ডাকাতি প্রতিরোধে চার্জ লাইট বাঁশিসহ পাহারা দেওয়ার উপকরণ বিতরণ
মুন্সীগঞ্জের গজারিয়া চুরি ডাকাতি প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলায় লক্ষ্যে বিএনপি’র উদ্যোগে আলোচনা সভা ও চার্জ লাইট,বাঁশিসহ পাহারা দেওয়ার উপকরণ বিতরণ করেন কেন্দ্রীয় বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো:কামরুজ্জামান রতন।
বৃহস্পতি বার(৬নভেম্বর) সকাল ১১ঘটিকায় উপজেলা ভবেরচর ইউনিয়ন এর কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম,অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য প্রফেসর গিয়াসউদ্দিন আহমদ, জেলা কৃষক দলের আহবায়ক মো:সিরাজুল ইসলাম পিন্টু,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো:রফিকুল ইসলাম (ভিপি মাসুম),এম ইসহাক আলী,মুহাম্মদ মাসুদ ফারুক,জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না,উপজেলা যুবদলের সাবেক সা:সম্পাদক আসলামুজোহা চৌধুরী তপন,উপজেলা যুবদলের সদস্য সচিব মো:নাজির শিকদার, ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকার,উপজেলা কৃষক দলের আহবায়ক রাসেল দেওয়ান,সহ উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।