
শ্রীনগর হাঁসাড়ায় দোয়া ও জনসভা
বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদার সুস্থতা কামনায় এবং মুন্সীগঞ্জ-০১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ’র সমর্থনে মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলায় হাসাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ, সহযোগী সংগঠনের উদ্যোগে জনসভা।
বুধবার ১১ ডিসেম্বর বিকাল ৪ টায় হাসাড়া ইউনিয়নের বাজার মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-০১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী, সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ৷
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম মৃধা,মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন খান শামীম, শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান,সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলীসহ শ্রীনগর উপজেলা এবং হাসাড়া ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতা-কর্মী এবং স্থানীয় জনসাধারণ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে শেখ মোঃ আব্দুল্লাহ বলেন, “দল-মত নির্বিশেষে আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদার সুস্থতা কামনা করি। আমরা আশা করি, তিনি সুস্থ হয়ে আমাদের সাথে নির্বাচনে অংশ নিবেন৷ দল আমাকে ধানের শীষে মনোনীত করেছে৷ ইনশাআল্লাহ, আমি যদি নির্বাচিত হতে পারি, মুন্সীগঞ্জ-০১ এ আর মাদক থাকবে না। মাদকমুক্ত সমাজ গড়বো৷ এই অঞ্চলে একটি হসপিটাল একটি বিশ্ববিদ্যালয় গড়ে তুলবো”।
সভায় সভাপতিত্বে করেন হাসাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল রশিদ এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল আমুন।
আরও ছিলেন,হাসাড়া ইউনিয়ন বিএনপির সিঃ সহ-সভাপতি রুহুল আমিন হুমায়ুন,যুগ্ন সাধারণ সম্পাদক মোহন মোড়ল।
সভায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করা হয়৷