
শ্রীনগর প্রতিনিধি:
শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শ্যামসিদ্ধি দক্ষিণ পাড়া অগ্নিকান্ডের ঘটনায় একটি বসতঘর পুড়ে গেছে। বৃহস্পতিবার দুপুর পৌণে ১টার দিকে শ্যামসিদ্ধি এলাকার ফারুক বেপারীর বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে স্থানীয়দের সহয়োগীতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফারুক বেপারীর বাড়িতে ভাড়াটিয়া নুর ইসলামের থাকার ঘরে নষ্ট গ্যাসের চুলা ঠিক করার সময় গ্যাস সিলিন্ডার থেকে আগুন ধরে যায়। এই অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়ে থাকতে পারে।
বাড়ির মালিক মালিক মো. ফারুক বেপারী জানান, পুড়ে যাওয়া টিন ও কাঠের তৈরী ঘরটির আনুমানিক বাজার মূল্য ৫ লাখ টাকা। ভাড়াটিয়া নুর ইসলাম বলেন, ঘরের ভিতরে থাকা আসবাবপত্র সব পুড়ে ছাই হয়ে গেছে। যার মূল্য অন্তত ২ লাখ টাকা হবে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, এলাকাবাসীর সহযোগীতায় প্রায় আধঘন্ট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে ওই বাড়ির অন্যান্য ঘর আগুনের হাত থেকে রক্ষা পায়। প্রাথমিকভাবে জানা গেছে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়।