
মো. খায়রুল ইসলাম হৃদয়
ক্রিড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল—এই স্লোগানকে সামনে রেখে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের ভাসানচর এলাকায় যুব সমাজের উদ্যোগে একটি মিনি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে ভাসানচর মাঠে আয়োজিত এ প্রীতি ফুটবল ম্যাচে এলাকার দুইটি দল অংশগ্রহণ করে। খেলাটি ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য। নির্ধারিত সময় শেষে সিহাবের টিম প্রতিপক্ষ দলকে ১-০ গোলে পরাজিত করে বিজয় অর্জন করে।
আয়োজকরা জানান,কিশোর এবং যুব সমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। তারা আরও বলেন, নিয়মিত খেলাধুলা যুবকদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সমাজকে মাদকমুক্ত রাখতে সহায়তা করে।
খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের মাঝে শুভেচ্ছা জানানো হয় এবং ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।