1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
গজারিয়ায় লালু-পিয়াস গ্রুপের মধ্যে সংঘর্ষ প্রতিপক্ষের গুলিতে শ্যুটার মান্নান নিহত হৃদয়বাঘসহ একাধিক আহত - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

গজারিয়ায় লালু-পিয়াস গ্রুপের মধ্যে সংঘর্ষ প্রতিপক্ষের গুলিতে শ্যুটার মান্নান নিহত হৃদয়বাঘসহ একাধিক আহত

সাইদ হাসান আফরান, মুন্সিগঞ্জের বার্তা:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৬৬ বার পঠিত
gajaria shooter

গজারিয়ায় লালু-পিয়াস গ্রুপের মধ্যে সংঘর্ষ প্রতিপক্ষের গুলিতে শ্যুটার মান্নান নিহত হৃদয়বাঘসহ একাধিক আহত।

মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীর একটি অবৈধ বালুমহালের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২৮ জুলাই) সকালে উপজেলার কালীপুরা সংলগ্ন নদী এলাকায় সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন লালু গ্রুপের সক্রিয় সদস্য আব্দুল মান্নান ওরফে ‘শ্যুটার মান্নান’ (৩৮)। এ সময় হৃদয় বাঘ (২৭)সহ উভয় পক্ষের একাধিক ব্যক্তি আহত হন।

 

গজারিয়া নৌ-পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম খান সাংবাদিকদের জানান, প্রতিপক্ষের গুলিতে নিহত শ্যুটার মান্নানের মরদেহ মেঘনা নদীতে ভাসমান একটি ইঞ্জিনচালিত নৌকা থেকে উদ্ধার করা হয়েছে। তার পরণে ছিল লুঙ্গির নিচে শর্টপ্যান্ট ও গায়ে ছিল নীল রঙের পলো শার্ট।

 

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্র জানায়, গজারিয়ার গুয়াগাছিয়া ও ইমামপুর ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদীর একটি অবৈধ বালুমহালের নিয়ন্ত্রণ দীর্ঘদিন ধরে নৌ ডাকাত নয়ন-পিয়াস গ্রুপের হাতে। এই বালুমহালের একচ্ছত্র দখল নিতে ইমামপুর ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী সন্ত্রাসী গোষ্ঠী লালু গ্রুপ সক্রিয়ভাবে মাঠে নামে।

 

ঘটনার দিন ২৮ জুলাই সোমবার ভোরে লালু গ্রুপ নয়ন-পিয়াস গ্রুপকে নদীতে আক্রমণের উদ্দেশ্যে ধাওয়া করে। তখন প্রতিপক্ষ গ্রুপ কিছুটা পিছু হটে।

তবে সকাল ৮টার দিকে নয়ন-পিয়াস গ্রুপ শক্তি সঞ্চয় করে একাধিক ইঞ্জিনচালিত ট্রলারযোগে পাল্টা হামলা চালায়। ওই হামলার সময় শ্যুটার মান্নান গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। আহত হন হৃদয় বাঘসহ লালু গ্রুপের আরও কয়েকজন।

 

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার আলম আজাদ বলেন, “ঘটনার পরপরই নৌ-পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তদন্ত সাপেক্ষ আইন গত ব্যবস্তা গ্রহণ করা হবে।”

 

নিহত শ্যুটার মান্নান গজারিয়া উপজেলার জষ্ঠীতলা গ্রামের বাসিন্দা নূর মোহাম্মদ এর ছেলে এবং সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন। গত ১৮ জুলাই বাঘাইয়াকান্দী মাছ বাজারে শর্টগান দিয়ে গুলি চালিয়ে এক মাছ ব্যবসায়ীসহ অন্তত চারজনকে আহত করে পালিয়ে যায় মান্নান। ওই ঘটনার মামলায় সে পলাতক ছিল বলেও জানিয়েছে স্থানীয় পুলিশ।

এই সংঘর্ষ ও খুনের ঘটনায় কালীপুরা ও আশপাশের এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা জানান, নদীভিত্তিক অবৈধ বালু উত্তোলন ও সন্ত্রাসীদের আধিপত্য বিস্তারের জেরে গজারিয়ায় প্রতিনিয়ত এমন সংঘর্ষের আশঙ্কা থাকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর