1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
গজারিয়ার গুয়াগাছিয়ায় পুলিশ ক্যাম্পে হামলা হয়নি গণমাধ্যমের উদ্দেশ্য এক বার্তায় জানিয়েছে অতিরিক্ত পুলিশ সুপার মুন্সিগঞ্জ - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

গজারিয়ার গুয়াগাছিয়ায় পুলিশ ক্যাম্পে হামলা হয়নি গণমাধ্যমের উদ্দেশ্য এক বার্তায় জানিয়েছে অতিরিক্ত পুলিশ সুপার মুন্সিগঞ্জ

সাইদ হাসান আফরান
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ২০২ বার পঠিত

সাইদ হাসান আফরান মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া পুলিশ ক্যাম্পে হামলার কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে জেলা পুলিশ। এ বিষয়ে মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে সাংবাদিকদের উদ্দেশ্যে এক খুদে বার্তায় মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. ফিরোজ কবির।

গণমাধ্যমের উদ্দেশ্য এক বার্তায় জানানো হয়, গত সোমবার (২৫ আগস্ট) বিকেল আনুমানিক ৫টার দিকে গজারিয়া থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করছিল। এ সময় গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামে নবগঠিত পুলিশ ক্যাম্প সংলগ্ন মেঘনা নদীতে অবস্থানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে চাঁদপুর জেলার বেলতলী বাজার লঞ্চঘাটের কাছাকাছি থাকা চার-পাঁচটি স্পিডি ট্রলার দ্রুত সরে যায়।

পরবর্তীতে ওই বেলতলী ঘাট থেকে আধিপত্য বিস্তারকারী এক ডাকাত গ্রুপের প্রায় ৫০-৬০ জন সশস্ত্র সদস্য পুলিশের স্পিডবোট লক্ষ্য করে প্রথমে ককটেল নিক্ষেপ করে এবং পরে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে ডাকাতদল পিছু হটে পালিয়ে যায়।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়, গুয়াগাছিয়া পুলিশ ক্যাম্পে কোনো হামলা হয়নি। এ ঘটনায় কোনো পুলিশ সদস্য বা ডাকাতদল আহত হয়নি। বর্তমানে ক্যাম্প এলাকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং পুলিশ সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর