
স্টাফ রিপোর্টার
মুন্সিগঞ্জ-৩ (সদর–গজারিয়া) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা ছাত্রদলের উদ্যোগে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনায় গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় ছাত্রদলের সমন্বয়কারী টিম দিনভর গজারিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় গণসংযোগে নেতৃত্ব দেন কেন্দ্রীয় ছাত্রদল নেতা মাসুম আহাদ ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মিজানুর রহমান মিজান।
গণসংযোগকালে তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় ধানের শীষ প্রতীকের কোনো বিকল্প নেই। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গণসংযোগ কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে।
এসময় কেন্দ্রীয় সমন্বয়কারী টিমের অন্যান্য সদস্য ছাড়াও জেলা, থানা ও ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।