1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
গজারিয়ায় উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

গজারিয়ায় উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৫৩ বার পঠিত

গজারিয়ায় উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

আল আমিন, গজারিয়া ।। 

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও ব্যবস্থাপনা জোরদারের লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল ২০২৬) উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ কামরুজ্জামান রতন।

সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আক্তার তিথী সদস্য সচিব হিসেবে স্বাস্থ্য বিভাগের সার্বিক কার্যক্রম তুলে ধরেন। তিনি উপজেলার স্বাস্থ্যখাতে অর্জিত সাফল্য, চলমান কার্যক্রম, বিদ্যমান সমস্যা এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জসমূহ বিস্তারিতভাবে উপস্থাপন করেন। বিশেষ করে জনবল সংকট, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং সেবার মান উন্নয়নে করণীয় বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সভায় উপস্থিত উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসানসহ অন্যান্য সদস্যরা স্বাস্থ্যখাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেন। বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হলে সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কামরুজ্জামান রতন স্বাস্থ্য বিভাগের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে সেবার মান বৃদ্ধি, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং আধুনিকায়নের বিকল্প নেই। পাশাপাশি ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় আরও উপস্থিত ছিলেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাকির হোসেন, উপজেলা প্রকৌশলী সামিউল আরেফিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ ফজলুর করিম এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ রিগান মোল্লা প্রমুখ।

সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের মাধ্যমে গজারিয়া উপজেলার স্বাস্থ্যখাতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর