
মো. খায়রুল ইসলাম হৃদয়:
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশের ১৪ কিলোমিটার রাস্তায় দূর্ঘটনা যেনো নিত্য দিনের সঙ্গী।
সোমবার ৫মে ভোর রাতে উপজেলার ভবেরচর ইউনিয়নের আনারপুরা এলাকায় একটি কাভার্ড ভ্যান ইউটান নিতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে বৈদ্যুতিক খুঁটি সহ গাছের সঙ্গে সজোরে ধাক্কা দিয়ে উল্টে যায়।পরে দুপুর ১২ টার দিকে ঐ কাভার্ড ভ্যান টি মহাসড়কের পাশ থেকে রেকার দিয়ে টেনে নিতে নতুন করে সৃষ্টি হয় জানযট।প্রথমে ঢাকামুখী লেনে হলেও পরে দুই লেনেই প্রায় আধাঘন্টা জানযট সৃষ্টি হয়েছে।পুলিশ যান চলাচল স্বাভাবিক করতে চেষ্টা কররেও পূর্নাঙ্গ ভাবে পারেনি। সরজমিনে দেখা যায় এম্বুলেন্স সহ যাত্রীবাহী একাধিক গাড়ি কার্ভার ভ্যান অপসারণের কারনে নতুন করে যানজটে আটকে পরে এতে প্রায় কয়েক কিলোমিটার জ্যাম সৃষ্টি হলেও দীর্ঘস্থায়ী ছিলা।
গজারিয়া হাইওয়ে পুলিশ স্টেশনে গিয়ে এ বিষয়ে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি।ওসি’র সরকারি নাম্বারে কল দিলেও রিসিভ করেনি।থানায় গিয়ে ও ডিউটি অফিসার পাইনি।থানায় আরেক সদস্য বলে এ বিষয়ে আমি কিছু জানিন ডিউটি অফিসার অন্যজন ছিল।