1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
গজারিয়ায় জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের মাঝে চেক বিতরণ করে -বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীনগরে ইসলামী যুব আন্দোলনের ৬ষ্ঠ যুব সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা গণমাধ্যমের নীতি অনুসরন করে মুন্সিগঞ্জের বার্তা একদিন সামনের দিকে এগিয়ে যাবে— মোহাম্মদ শহিদুল ইসলাম লৌহজংয়ে বিএনপির সন্ত্রাসবিরোধী সমাবেশের পাশে নিষিদ্ধ সংগঠনের ককটেল বিস্ফোরণ মুন্সিগঞ্জের পদ্মা সেতু এলাকা থেকে ১১ কোটি টাকার ভারতীয় শাড়ি ও কাশ্মীরি শাল জব্দ, গ্রেফতার ২ লৌহজংয়ে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপ ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১ সিরাজদিখানে পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বদলিজনিত বিদায়ে পুলিশ সুপার মো. মেনহাজুল আলমকে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সংবর্ধনা বদলিজনিত বিদায়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেনকে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সংবর্ধনা বেরিয়েছে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার বর্ষপূর্তি ম্যাগাজিন বর্ষবার্তা নানা অভিযোগের মধ্যেও ২১ কোটি টাকার এআই প্রকল্প পেল ই-লার্নিং অ্যান্ড আর্নিং

গজারিয়ায় জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের মাঝে চেক বিতরণ করে -বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১০৭ বার পঠিত

মো. খায়রুল ইসলাম হৃদয়, গজারিয়া :

মুন্সীগঞ্জের গজারিয়ায় গত জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।

বৃহঃস্পতি বার (৮মে) দুপুর সাড়ে ১২ টায় গজারিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে জুলাই অভ্যুথানে আহত,দুঃস্থ,প্রতিবন্ধীদের মাঝে সরকারি সহায়তা,শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী,হার পাওয়ার প্রকল্পের ল্যাপটপ, এবং বিভিন্ন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম এর সভাপতিত্বে জুলাই আহতের মাঝে আর্থিক অনুদানের চেক তুলে দেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার,ঢাকা, মোঃ শরফ উদ্দিন আহমেদ চৌধুরী,বিশেষ অতিথি জেলা প্রশাসন ফাতেমা তুল জান্নাত।

এ সময় ‘সি’ ক্যাটাগরিতে জুলাই গণঅভ্যুত্থানে আহত গজারিয়া উপজেলার ৭ জনকে ১ লাখ করে টাকা করে চেক তুলে দেন বিভাগীয় কমিশনার,ঢাকা, মোঃ শরফ উদ্দিন আহমেদ চৌধুরী,মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত।

প্রধান অতিথি বিভাগীয় কমিশনার,ঢাকা, মোঃ শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন,জুলাই যোদ্ধাদের কারনে আজ আপনারা আমরা পেয়েছি নতুন স্বাধীনতা। বাক স্বাধীনতা ফিরে পেয়েছেন।এক সঙ্গে সমবেত হবার স্বাধীনতা পেয়েছেন।যে কোনো দূর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে,কথা বলতে স্বাধীনতা পেয়েছে।এখনই সময় একটি দূর্নীতি মুক্ত স্বাধীন বাংলাদেশ গড়ার।পুলিশ জুলাই আগষ্টের পর স্বাধীন ভাবে কাজ করতে পারছে।যা আগে সম্ভব হয়নি।তাই পুলিশকে সহায়তা করে তাদের কাজ করার সুযোগ করে দিবেন।

জেলা প্রশাসক বলেন,জুলাই যোদ্ধাদের বীরত্বে আজ নতুন দেশ।তাদের শক্তি সব পরাশক্তির ঊর্ধ্বে।এই চেক শুধুমাত্র আর্থিক অনুদান নয়, এটি আপনাদের জন্য একটি সম্মাননা।

দুঃস্থদের মাঝে শুকনো খাবার,টিন,প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া উপকরন,হার প্রকল্পের মাধ্যমে ৬ মাস ব্যাপী যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ প্রাপ্ত ৮০ নারী উদ্যোক্তাকে একটি করে ল্যাপটপ প্রদান করা হয়েছে। প্রধান অতিথি, বিশেষ অতিথি প্রতিবন্ধী শিশুের খুঁজখবর নেন।তাদের সঙ্গে কথা বলেন।

পরে উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন সংস্কার আধুনিকায়ন এর উদ্বোধন করে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার,ঢাকা, মোঃ শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।

উক্ত অনুষ্ঠানের সার্বিক পরিচালনা ও সঞ্চালনায় ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন। সে সঙ্গে সার্বিক নিরাপত্তায় উপস্থিত ছিলেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার ভূমি মামুন শরিফ,উপজেলা প্রকৌশলী এলজিইডি সামিউল আরেফিন, সহ বিভিন্ন দপ্তর প্রধানের কর্মকর্তা।সে সঙ্গে আরো উপস্থিত ছিলেন বাউশিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবাদুল হক,টেংগারচর রাজিয়া কাদের আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর