
গজারিয়া থেকে মো. খায়রুল ইসলাম হৃদয়:
গতকাল শুক্রবার মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দি ইউনিয়নের ভাটি বলাকি এলাকায় মেঘনার শাখানদী পার হতে গিয়ে প্রায় অর্ধশত গরু নদীর পানির স্রোতের সঙ্গে কচুরিপানার চাপে সাঁতরে উঠতে না পেরে ভেসে যায়।এতে কৃষকদের প্রায় মারা ৫০ টির অধিক গরু।
এ বিষয়ে আজ ২৪মে, বিকেলে গজারিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও আশরাফুল আলম ভাটি বলাকীর দুর্ঘটনার স্থান পরিদর্শনে যান।পরিদর্শন কালে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম ছাড়াও উপস্থিত ছিলেন গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ,কৃষি অফিসার ফয়সাল আরাফাত বিন সিদ্দিক,উপজেলা প্রকৌশলী সামিউল আরেফিন
ও পিআইও সাইদ মল্লিক,প্রাণী সম্পদ অফিসার প্রমূখ।
ইউএনও আশরাফুল আলম পরিদর্শনে গিয়ে জানায়,
১৮টি পরিবারের ২৯ টি গরু মারা গেছে।আগামীকাল রবিবার দুপুর ২:৩০ মিনিটে জেলা প্রশাসক, মুন্সীগঞ্জ জনাব ফাতেমা তুল জান্নাত ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে সরকারি অনুদান প্রদান করবে বলে জানান।