
মো. খায়রুল ইসলাম হৃদয় :
মুন্সীগঞ্জের গজারিয়ার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৮ কেজি গাঁজা সহ দুইজন গ্রেফতার।
বৃহস্পতিবার ২৯মে বিকাল আনুমানিক সাড়ে ৫টায় গজারিয়া উপজেলা বালুয়াকান্দি ইউনিয়নের তেতুইতলা এলাকার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মর্নিংসান হোটেলের সামনে থেকে একটি কালো রং এর স্কুল ব্যাগের ভিতর কালোকসটিব দ্বারা মোড়ানো অবস্থায় দুটি প্যাকেট থেকে মোট আট কেজি গাঁজা যার উদ্ধার করে গজারিয়া থানা পুলিশ। যার বাজার মূল্য আনুমানিক এক লক্ষ ষাট হাজার টাকা।
আটক কৃত মাদক কারিব জনি মিয়া(২৫),পিতা শুকুর মিয়া,শারমিন(২০), স্বামী জনি মিয়া।জানাযায় তাদের বাড়ি কুমিল্লা জেলার কোতোয়ালি থানার আড়াইঘরা এলাকায়র বাসিন্দা।
গোপন সংবাদের ভিত্তিতে গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার নির্দেশে এসআই রুবেল শিকদার সঙ্গেী ফোর্সসহ মাদক কারবারি স্বামী স্ত্রীকে গ্রেফতার করে।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ জানায়, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।আটক আসামী- জনি মিয়া(২৫), পিতা- শুকুর মিয়ার বিরুদ্ধে
১৭ এপ্রিল কুমিল্লা থানা একটি মামলা হয়েছে।