
মো. খায়রুল ইসলাম হৃদয়:
মুন্সিগঞ্জের গজারিয়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়ন বিএনপি’র আয়োজনে ৩১মে শনিবার মিলাদ,দোয়ার মাহফিল ও কাঙ্গালি ভোজ এর আয়োজন করা হয়েছে।
শুক্রবার(৩০মে)প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকীর দিন গজারিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে দোয়ার মাহফিল ও কাঙ্গালি ভোজ এর আয়োজন করা হলেও টেংগারচর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শনিবার(৩১মে) দোয়া মাহফিল এর মাধ্যমে দিনব্যাপী নানা কর্মসূচীর শুরু করেন।পরে উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও টেংগারচর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল গাফফার এর তত্ত্বধায়নে টেংগারচর বাজারে অনুষ্ঠিত মিলাদ মাহফিল শেষে তবারক বিতরণ করেন।
অপর দিকে একি ইউনিয়নের টেংগারচর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল সহ কাঙালি ভোজের আয়োজন করেন টেংগারচর ইউনিয়ন বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠন।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা বিএনপি’র আহ্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ,সাবেক সহ সভাপতি কেন্দ্রীয় সংসদ যুবদল ঢাকা বিভাগ মোঃমজিবুর রহমান,গজারিয়া
যুবদলের আহ্বায়ক অহিদুল,গজারিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ,কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক বায়জিদ শ্রাবণ,
সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি আমিরুল ইসলাম,বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপি’র সভাপতি
বোরহান উদ্দিন ভূইয়া,গজারিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য এস এম সোহেল,টেংগারচর ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ হোসেন প্রমূখ।