1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
গজারিয়ায় এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ। - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

গজারিয়ায় এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ২৪২ বার পঠিত

মো. খায়রুল ইসলাম হৃদয়:

সারাদেশের মতো মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায়ও শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। উপজেলার তিনটি কেন্দ্রে আজ প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষাকেন্দ্রগুলো হলো- গজারিয়া সরকারি কলেজ, কলিমউল্লাহ ডিগ্রি কলেজ এবং বাতেনিয়া মাদ্রাসা।

সকালে পরীক্ষাকেন্দ্রগুলোর সামনে গিয়ে দেখা যায়, গজারিয়া উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করছেন। পরীক্ষার্থীদের দেয়া হয় রাবার, পেন্সিল, স্কেল, একটি ব্যাগ এবং কিছু কেন্দ্রে পানির বোতলও সরবরাহ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে গজারিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান জানান, বিএনপি’র কেন্দ্রীয় সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতনের পক্ষ থেকে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। তিনি আরও বলেন, পরীক্ষার্থীদের মানসিকভাবে উৎসাহিত করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন জানান, “সারাদেশের মতো গজারিয়াতেও সঠিক সময়ে, শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।”

উল্লেখ্য, ২০২৫ শিক্ষাবর্ষে গজারিয়া উপজেলায় মোট পরীক্ষার্থী ৫০৮ জন। এর মধ্যে মাদ্রাসা বোর্ডে ৭২ জন, সাধারণ কলেজ পর্যায়ে ৩৬৫ জন এবং ভোকেশনাল বোর্ডে ৭১ জন। গজারিয়া সরকারি কলেজে ১২০ জন এবং কলিমউল্লাহ কলেজে ২৪৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর