
গজারিয়া প্রতিনিধি :
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় নারী উদ্যোক্তাদের উদ্ধুদ্ধকরণ কর্মশালা ও প্রশিক্ষণ ভাতা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৩জুলাই সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালা ও ভাতা বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম।
এসময় উপজেলাধীন বিভিন্ন ইউনিয়নের ৩৫০ জন নারী প্রশিক্ষণার্থী মাঝে ৩২ লক্ষ ১ হাজার ৪ শত পঞ্চাশ টাকার চেক বিতরণ করা হয়।
“তৃণমূল পর্যায়ে অর্থতৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প” এর প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ রিগান মোল্লা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সাইদুর রহমান।
অথিতিরা বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জাতীয় মহিলা সংস্থা অধিনে নারী উদ্যোক্তাদের স্বাবলম্বী করতে এই কর্মশালায় ক্যাটারিং, ফ্যাশন ডিজাইন এবং ইন্টেরিয়র ডিজাইন এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট,বিজনেস ম্যানজমেন্ট এন্ড ই-কমার্স মোট ৫ টি ক্যাটাগরির উদ্যোক্তাদের চেক প্রদান করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, প্রশিক্ষক বিজনেস ম্যানেজমেন্ট এন্ড ই-কমার্স মোঃ আহসান হাবীব, ইন্টেরিয়র ডিজাইন এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট মোঃ আসিফ আহম্মেদ, ফ্যাসন ডিজাইনার রোজি সুলতানা, বিউটিফিকেশন বোরহানা আক্তার অফিস সহায়ক ফজলে রাব্বি সহ উদ্যোক্তাগণ।