
মোঃ খায়রুল ইসলাম হৃদয়:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মুন্সিগঞ্জ জেলা শাখার অধীনে গজারিয়া উপজেলার দুটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নেতৃত্বের সূচনা হয়েছে। সম্প্রতি প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই দুটি প্রতিষ্ঠানের ছাত্রদলের কমিটি অনুমোদন দেওয়া হয়।
০৯ জুলাই তারিখে মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি আবু হাশেম এবং সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জামাল স্বাক্ষরিত ঘোষণাপত্রে গজারিয়া সরকারি কলেজের ২৬ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে মোঃ হিমেল সরকারকে সভাপতি এবং অমিত সরকারকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
অপরদিকে, গজারিয়া কলিমুল্লাহ অনার্স কলেজে গঠিত ৩২ সদস্যের কমিটিতে মোঃ নয়ন মিয়াকে সভাপতি এবং মোঃ আবুল হাসানকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। উল্লেখযোগ্যভাবে, নবনির্বাচিত সভাপতি নয়ন মিয়া পূর্বে এই কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ছাত্র রাজনীতিতে রাজপথে সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে দলীয় কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়ে আসছেন। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে তিনি কলিমুল্লাহ অনার্স কলেজ থেকে ছাত্রদের নেতৃত্ব দেন বলে জানা গেছে।তিনি নারায়ণগঞ্জ চাষাঢ়ায় স্বয়ংক্রিয়ভাবে আন্দোলন মিছিলে ছিলেন।
অপর দিকে গজারিয়া সরকারি কলেজের বর্তমান সভাপতি হিমেল, উপজেলার ইমামপুর ইউনিয়নের সহ সভাপতি ছিলেন বলে জানা যায়।তিনিও ছাত্র আন্দোলনে নেতৃত্বে থেকে মাঠে কাজ করেছে বলে জানায়।
দুই কমিটিকে আগামী ২১ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বে সংগঠন আরও গতিশীল ও কার্যকর ভূমিকা রাখবে।