
মো. খায়রুল ইসলাম বলেন:
জমকালো আয়োজনে মুন্সীগঞ্জের গজারিয়ায় অনুষ্ঠিত হয়ে গেলো জুয়েল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫.গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের এম এ আজহার উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে সোহরাব হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে এ ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৪ ঘটিকায় ভবেরচর ইউনিয়ন বনাম গজারিয়া ইউনিয়নের মাঝে এ খেলাটি অনুষ্ঠিত হয়।
খেলা শুরু হওয়ার পূর্বেই মাঠের চারপাশ কানায় কানায় দর্শকে ভরে যায়।আশেপাশের দালান গুলোর ছাদে ও ছিল দর্শকদের দৃশ্যমান উপস্থিত।
নব্বই মিনিটের খেলায় এক শূন্য গুলো গজারিয়া ইউনিয়ন ভবেরচর ইউনিয়ন কে পরাজিত করে।
বিজয়ী দলকে পুরষ্কার ৩০ হাজার টাকা প্রাইজমানি পাশাপাশি রানার্সআপ দলকে ১৫ হাজার টাকা প্রাইজমানি সহ টপি দেয়া হয়।
প্রধান অতিথি খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন খেলাধুলা করলে মন শরীর ভালো থাকে।১৬ বছরে খেলাধুলা কে ধ্বংস করে দিয়েছে।আমরা নির্বাচনে ক্ষমতায় আসলে ইনশাআল্লাহ আবার খেলার পরিবেশ ফিরিয়ে দিবো।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম,তাকে ফুল দিয়ে বরণ করে নেন সোহরাব হোসেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সোহেল প্রধান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যান বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন,বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য আ ক মোজাম্মেল হক,জেলা বিএনপি’র সদস্য ও উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী,জেলা বিএনপি’র সদস্য ভিপি মাসুম,জেলা কৃষক দলের সভাপতি সিরাজুল ইসলাম পিন্টু প্রমুখ।
ধারাবার্ষকার হিসেবে সঞ্চালনায় ছিলেন আলম সিকদার, উক্ত খেলায় সার্বিক সহযোগিতা করেন,স্বপ্নচূঁড়া ২০০৩,উদীচী ক্রীড়া সংঘ,পুরান বাউশিয়া স্কুল পাড়া সামাজিক সংগঠন ও পুরান বাউশিয়া যুব সমাজ।