
গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি :
মুন্সিগঞ্জের গজারিয়ার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর উপর মালবাহী ট্রাক উল্টে যানযট সৃষ্টি হয়েছে।
শুক্রবার সকাল আনুমানিক ৫টায় মেঘনা সেতুর উপর এ দূর্ঘটনা ঘটে।ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মেঘনা সেতুর উপরে মালবাহী ট্রাকের চাকা খুলে যায় এবং ট্রাকটি উল্টে যায়। গাড়িতে থাকা রড রাস্তায় পড়ে যায় এতে ঢাকামুখি রাস্তায় যানজটের সৃষ্টি হয়।উক্ত ঘটনায় নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলার মেঘনা টুল প্লাজা হতে গজারিয়া উপজেলার ভবেরচর বাস স্টান্ড পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার রাস্তা যানযটে বিস্তৃত হয়।
যানযট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করছে।
ঘটনার দেড় ঘন্টা পর প্রায় সাড়ে ৭ টার দিকে রেকার গিয়ে সেতুর উপর রড নিয়ে উল্টে যাওয়া ট্রাক টি মহাসড়ক থেকে সরাতে সক্ষম হয়।পরে বেলা বাড়ার সাথে সাথে ধীরে ধীরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের যানযট স্বাভাবিক হতে শুরু করে।
ব্যবসায়ী ইউছুফ সরকার জানায়,তিনি মুদির দোকান সঙ্গে কাচামালও রাখে।সে জন্য ভোর বেলা যাত্রাবাড়ীর উদ্দেশ্যে জামালদি স্টান্ডে প্রায় ৪০ মিনিট বাসে বসে থেকে জ্যামের কারনে যাত্রাবাড়ী যেতে না পেরে পূণরায় বাড়ি ফিরে আসে।
কোম্পানির শ্রমিক মহিউদ্দিন জানায়,সে প্রতিদিন ৩০ মিনিট আগে বাসা থেকে বাহির হয়ে অফিসে পৌঁছেও আরো ১০/১২ মিনিট হাতে থাকে।আজ প্রায় ১৫ মিনিট জামালদি স্টান্ডে দাড়িয়ে থেকে জ্যাম স্বাভাবিক না হওয়ায় মেঘনা সেতুর উপর দিয়ে পায়ে হেটেই কর্মক্ষেত্রের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
এ বিষয়ে গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন জানায় ভোর বেলা মেঘনা সেতুতে একটি ট্রাক চাকা নষ্ট হয়ে উল্টে গেলে কিছুটা যানযটের সৃষ্টি হয়।রেকার গাড়ি পাঠানোর পর মহাসড়ক থেকে ট্রাকটি অপসারণ করলে রাস্তা স্বাভাবিক হতে শুরু করে।