1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
গজারিয়ায় অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

গজারিয়ায় অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১১৮ বার পঠিত

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি :

মুন্সীগঞ্জের গজারিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানিয়েছে ভুক্তভোগী একটি পরিবার।

খবর নিয়ে জানা যায়, গত কয়েকদিন ধরে নামসর্বস্ব কিছু অনলাইন পোর্টাল এবং ফেসবুক পেজ থেকে বালুয়াকান্দি ইউনিয়নের শান্তিনগর গ্রামের ইদ্রিস আলী দেওয়ানের ছেলে সৌদি আরব প্রবাসী সোহেল রানা ও তার পরিবারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা তথ্য ছাড়ানো হচ্ছে। এসব পোস্টে দাবি করা হয়, নিরীহ এলাকাবাসীকে বিদেশ পাঠানোর নামে প্রয়োজনের চেয়ে বেশি টাকা আদায় করে সেই টাকা আত্মসাৎ করেছেন তিনি।

বিষয়টি সম্পর্কে তাদের অবস্থান পরিষ্কার করতে সোহেল রানার পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে ভবেরচর বাস বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত এই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন প্রবাসী সোহেল রানার স্ত্রী ফারজানা আক্তার।

এসময় তিনি বলেন, ‘আমার স্বামী সোহেল রানা দীর্ঘ চার বছর ধরে সৌদি আরবে একটি কোম্পানিতে চাকরি করছেন। আমাদের পাশের বড় রায়পাড়া গ্রামের মাসুদ এবং রিফাত নামে দুইজন ছেলে আমার স্বামীকে অনুরোধ করে তাদেরকে সৌদি আরব নিয়ে যাওয়ার জন্য। প্রথমে তিনি তাদেরকে না করে দেন তবে পরবর্তীতে তাদের অনুরোধে তিনি রাজি হন। সৌদি আরব যাওয়া এবং ভালো কোম্পানিতে চাকরির ব্যবস্থা করে দেওয়ার চুক্তিতে ছয় লক্ষ টাকা করে তাদের কাছ থেকে আদায় করা হয়। তারা স্বেচ্ছায় সেই টাকা পরিশোধ করে গত বছরের ডিসেম্বরে সৌদি আরব যান এবং ভালো কোম্পানিতে তাদের চাহিদার মত বেতনে চাকরি পান। চাকরি পাওয়ার পর তারা আমার স্বামীকে ধন্যবাদ পর্যন্ত জানায়।

ফারজানা আক্তার আরও জানান, গত জানুয়ারি মাস থেকে তাদের পরিবারের সদস্যরা দাবি করতে থাকে তাদের কাছ থেকে ২ লক্ষ টাকা করে বেশি আদায় করা হয়েছে এবং সেই টাকা তাদের ফিরিয়ে দিতে হবে। সাম্প্রতিক এসব বিষয় নিয়ে আমাদের পরিবারের বিরুদ্ধে নানা মিথ্যা তথ্য দিয়ে তথাকথিত অনলাইন পোর্টাল এবং ফেসবুক পেজে পোস্ট করা হচ্ছে। এ ঘটনায় আমরা বিব্রত। বিষয়টি আমরা গজারিয়া থানা পুলিশকে জানিয়েছি। আমি এই ঘটনার প্রতিবাদ জানাই এবং দোষীদের শাস্তি দাবি করছি।’

বিষয়টি সম্পর্কে মুঠোফোনে সৌদি আরব প্রবাসী সোহেল রানা বলেন, ‘তারা স্বেচ্ছায় আমার কাছে টাকা দিয়ে সৌদি আরব এসেছে। ভালো চাকরি ও থাকার ব্যবস্থা আমি করেছি। গত ফেব্রুয়ারিতে আমি ছুটিতে দেশে গিয়েছিলাম এবং চলতি মাসের ৯ তারিখে আমি আবার সৌদি আরবে ফিরে আসি। এর মধ্যে হঠাৎ করে তাদের পরিবারের লোকজন বলা শুরু করেছে আমি নাকি তাদের কাছ থেকে ২ লক্ষ টাকা করে বেশি আদায় করেছি। এই টাকা তাদের ফেরত দিতে হবে। একটি পক্ষের ইন্ধনে ইচ্ছাকৃতভাবে তারা আমার পরিবারের মানহানি করছে। আমি এর বিচার চাই।’

এ বিষয়ে অভিযোগকারী মাসুদ এবং রিফাতের পরিবারের সাথে কথা বলতে চেষ্টা করা হলেও তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর