1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
গজারিয়ায় নদীতে পড়ে নিখোঁজ নৌযান শ্রমিকের মরদেহ উদ্ধার - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

গজারিয়ায় নদীতে পড়ে নিখোঁজ নৌযান শ্রমিকের মরদেহ উদ্ধার

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১৭১ বার পঠিত

মো. খায়রুল ইসলাম হৃদয়: গজারিয়ায় নদীতে পড়ে নিখোঁজের তিন দিন পর মেঘনা নদী থেকে আতাবর (৬৫) নামের এক নৌযান শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। গত মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার হোসেন্দী ইউনিয়নের চর বলাকী গ্রাম সংলগ্ন মেঘনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গেল রবিবার বিকাল ৫টার দিকে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা পুরাতন ফেরিঘাট এলাকায় নোঙর করা বাল্কহেড থেকে নদীতে পড়ে নিখোঁজ হন তিনি। নিহত আতাবর ঢাকা জেলার ধামরাই উপজেলার ফুলতলা গ্রামের বাসিন্দা। সে এমভি এস.এম. এন্টারপ্রাইজ নামের একটি বাল্কহেডে লস্কর হিসেবে ছিলেন বলে জানা গেছে।ঘটনার প্রত্যক্ষদর্শী নৌযান শ্রমিক নূর ইসলাম বলেন, এমভি এস.এম. এন্টারপ্রাইজ নামে একটি বাল্কহেডে আমরা এক সাথে কাজ করতাম। মালামাল খালাস করে রবিবার আমরা তেতৈতলা পুরাতন ফেরিঘাট এলাকায় বাল্কহেডটি নোঙ্গর করে রেখেছিলাম। বিকাল পাঁচটার দিকে আমি এবং আতাবর বাল্কহেডের ডেকের উপরে দাঁড়িয়ে ছিলাম। এসময় পাথর বোঝাই এমভি তোহা এন্টারপ্রাইজ নামে অপর একটি বাল্কহেড পিছন থেকে আমাদের বাল্কহেডটিকে ধাক্কা দিলে আতাবর মাথায় আঘাত পেয়ে ছিটকে নদীতে পড়ে যায়। সাথে সাথে নদীতে নেমে আমরা তাকে খোঁজাখুঁজি শুরু করি। দীর্ঘ সময় তার খোঁজ পাওয়া না যাওয়ায় বিষয়টি আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাই।এবিষয়ে গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুব আলম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মঙ্গলবার সকাল ১১টার দিকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর