1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
লৌহজংয়ে ইসলামী আন্দোলনের শোডাউন - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

লৌহজংয়ে ইসলামী আন্দোলনের শোডাউন

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৩ বার পঠিত
islami andolon louhojong

স্টাফ রিপোর্টার
মুন্সিগঞ্জ-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিশাল শোডাউন ‘পরিবর্তন যাত্রা’।
গতকাল শুক্রবার সকালে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া কালিখোলা মাঠ থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়। পরে এটি লৌহজং কলেজ সড়ক, বালিগাঁও বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে টঙ্গীবাড়ী পর্যন্ত গড়ায়।
হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব কে এম বিল্লাল হোসেনের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরিবর্তন যাত্রায় বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মী ছাড়াও নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মোটরসাইকেল, মাইক্রোবাস ও ট্রাক বহর নিয়ে আয়োজিত এই শোডাউনটি এলাকায় বেশ নজর কাড়ে।
মাওয়া প্রান্তে আলহাজ্ব কেএম বিল্লাল। প্রধান অতিথী হিসেবে বহরে যোগ দেন। এ সময় আলহাজ্ব কে এম বিল্লাল তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “সমাজে ন্যায়বিচার, সততা ও নৈতিকতার চর্চা জোরদার করাই আমাদের লক্ষ্য। ইসলামের মানবকল্যাণমূলক আদর্শের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তোলার প্রয়াস থেকেই আমাদের এই ‘পরিবর্তন যাত্রা’। জনগণকে সঙ্গে নিয়েই আমরা একটি ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থার স্বপ্ন দেখছি।”
তিনি আরও বলেন, সমাজের প্রতিটি স্তরে নৈতিকতা ও জবাবদিহি প্রতিষ্ঠা করতে হলে মানুষকে সচেতনভাবে এগিয়ে আসতে হবে। এ জন্যই সাধারণ মানুষের কাছে ইসলামী আন্দোলনের বার্তা পৌঁছে দিতে এই কর্মসূচি আয়োজন করা হয়েছে।
এই যাত্রার মাধ্যমে তারা লৌহজং ও টঙ্গীবাড়ী উপজেলার সাধারণ মানুষের কাছে নিজেদের রাজনৈতিক ও সামাজিক দর্শন তুলে ধরতে চান। একই সঙ্গে জনমত গঠনে এই ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা জানান।
শোডাউন শেষে প্রার্থী আলহাজ্ব কে এম বিল্লাল হোসেন নিজ এলাকায় ফিরে জনগণের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল নেতা কর্মীরাও তার সঙ্গে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর