1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
স্ত্রীর জানাজায় জেলা যুবলীগ নেতা বললেন, জেলখানা আমার জন্য নেয়ামত - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

স্ত্রীর জানাজায় জেলা যুবলীগ নেতা বললেন, জেলখানা আমার জন্য নেয়ামত

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৪২৮ বার পঠিত

মুন্সিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি প্যারলে জামিনে

স্ত্রীর জানাযায় অংশগ্রহণ

মোঃ খায়রুল ইসলাম হৃদয়:

মুন্সীগঞ্জ জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান খান বলেছেন, ‘জেলখানা আমার জন্য নেয়ামত। জেলে পবিত্র কোরআন শরীফ পড়া শিখেছি। এখন নিয়মিত নামাজের পাশাপাশি কোরআন শরীফ পড়ি এবং অর্থ বুঝার চেষ্টা করি।

আজ রোববার সন্ধ্যায় মুন্সীগঞ্জ কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে নারায়ণগঞ্জের ফতুল্লার সস্তাপুরে স্ত্রী চিকিৎসক গোলশান আক্তার বানুর জানাজায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

এর আগে শাহজাহান খানের স্ত্রী গোলশান আক্তার বানু আজ ভোর সাড়ে ৫টার দিকে তাদের নারায়ণগঞ্জের ফতুল্লার সস্তাপুরে নিজ বাসায় তিনি মারা যান। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফতুল্লা কবরস্থানে জানাজা শেষে দাফন করা হয়।

শাহজাহান খান বলেন,বঙ্গবন্ধু কোনো দোষ করেননি। দেশের জন্য, দেশবাসীর জন্য সারাজীবন জেল খেটেছেন। আমিও কোনো দোষ করিনি। কাউকে মারিনি, হত্যা করিনি। বঙ্গবন্ধুর আদর্শ নিয়েই জেলে, সেখানে পবিত্র কোরআন শরীফ পড়া শিখেছি। মুক্তির পর আবারও জনসেবা করব।

শাহজাহান খানের ছোট ভাই ফজলুল করিম খান বলেন,২৫ মার্চ সন্ধ্যায় নারায়ণগঞ্জের আদমজী এলাকায় ইফতার পার্টি থেকে শাহজাহান খানকে পুলিশ গ্রেপ্তার করে। তার স্ত্রী গোলশান আক্তার বানু নানা রোগে আক্রান্ত, তিনি অসুস্থ ছিলেন। তার দুই ছেলে দেশের বাইরে থাকায় স্ত্রীর চিকিৎসা ও সেবা করতেন শাহজাহান খান নিজেই। গ্রেপ্তারের পর সঠিক চিকিৎসা ও সেবা না পাওয়ায় তার স্ত্রীর মৃত্যু হয়েছে।

শাহজাহান খান মুন্সীগঞ্জ জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়ন পরিষদের সাবেক দুই বারের চেয়ারম্যান। এছাড়াও তিনি জেলা উপজেলায় দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ পদবি বহন করেছে।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে শাহজাহান খান প্যারোলে দুই ঘণ্টার জন্য মুক্তি পান। তার স্ত্রীর দাফন শেষে আবারও তাকে মুন্সীগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে মুন্সীগঞ্জ ও ফতুল্লাসহ বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা হত্যাসহ একাধিক মামলা রয়েছে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর